বৃটিশবিরোধী স্বাধীনতা সংগ্রামে মুসলমানদের ভুমিকা সত্যেন সেন
/ ২৪৮
📝 লেখা 📖 পিডিএফ

ঘ্বদেশী আন্দোলনের তিন পুরুষ মওলবা লিয়াকত হোসেন আজকের দিনে এই নামটি খুব কম লোকের কাছেই পরিচিত । কিন্তু জাতীয় আন্দোলনের ইতিহাসে, বিশেষ করে বাংলাদেশের ক্ষেত্রে এ নামটি বিশেষ-. ভাবে স্মর্ণীয়। বস্তুতঃ লিয়াকত হোসেন বাঙালী নন, তার জন্ম হয়েছিল বিহারে। তা হলেও বাংলাদেশকে তিনি জন্মভূমির মতই আপন বলে গ্রহণ - করে নিয়েছিলেন। আমরা বাঙালীরাও যেন সেই দৃষ্টি নিয়ে তাকে দেখতে পারি। মৌলবী লিয়াকত হোসেন-এর প্রাথমিক জীবন সম্বন্ধে আমাদের কোন কিছুই জানা নেই। , একজন উদ্যোগী ও সক্রিয় রাজনৈতিক কর্মী হিসাবেই তার সঙ্গে আমাদের প্রথম পরিচয়। তার রাজনৈতিক কার্ধকলাপের মূল কেন্দ্র ছিল কলকাতা । -১৯০৫ সালের কথ। ৷ সেসময় বড়লাট লর্ড কার্জন নবঙ্জাগ্রত বাঙালী শক্তিকে নিপ্পেষিত করার উদ্দেশ্য নিয়ে বঙ্গভঙ্গের বিধান জারি করেছিলেন ৷ বাংলাদেশ নিঃশব্দে মেনে নেয়নি, এই ‘Settled fact Unsettled'“-করে দেবার জন্য: বাংলার একপ্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত প্রতিবাদের তুমুল ঝড় উঠেছিল। সেই তাগুবের সময় জনসাধারণকে পথ- প্রদর্শন করার জন্য ধারা পুরোভাগে এসে দাড়িয়েছিলেন মৌলবী লিয়াকত হোসেন ভাদের অন্যতম । তার রাজনৈতিক জীবনের স্চনায় সে যুগের বাংলার একচ্ছত্র নেতা সুরেন্দ্রনাথ ব্/ানার্জীর প্রভাব পড়েছিল । পরে তিনি অন্যান্য নেতৃস্থানীয় বাক্তিদের সংস্পর্শে আসেন | . সে যুগে যে সমস্ত মুসলমান নেতা বৃটিশ সরকারের ‘ডিভাইড এণ্ড রুল’ নীতি প্রতিরোধ করে চলেছিলেন, তাদের মধ্যে লিয়াকত হোসেনের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য । তিনি বাংলাদেশের মুসলমান জনসাধারণের মধ্যে ১৯০৫ সালের ২২শে অক্টোবর তারিখে প্রচারিত কুখ্যাত ‘কারলাইল সার-

— পৃষ্ঠা ৬৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।