হয়েছিলেন। ১৯০৯ সালে হুগলীতে অনুষ্ঠিত প্রাদেশিক সম্মেলনে তিনি বিলাতী দ্রবা বজনের প্রস্তাব উত্থাপন করেছিলেন ॥ { ১৯০৭ সালের মে মাসে সরকার কয়েকজন স্বদেশী বক্তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা অবলম্বন করতে চেয়েছিলেন। স্কুল শিক্ষক হেদায়েত বক্স ও স্বদেশী সমর্থক ‘সুলতান’ পত্জিকার সম্পাদকীয় বিভাগে নিযুক্ত মনিরুজ্জামামের নাম তাদের মধ্যে উল্লেখযোগ্য । সিরাজগঞ্জের সৈয়দ আবু মুহাম্মদ ইসমাইল হুসেন সিরাজী অগ্নিবষী বক্তৃতা দিতেন এবং স্বদেশী কবিতা রচনা ও আবৃত্তি করে সকলের মন মাতিয়ে তুলতেন। এজন্য বঙ্গভক্কের সমর্থক প্রতিপক্ষ মুসলমানদের দ্বারা তাকে নির্দয়ভাবে প্রহারিত হতে হয়েছে! কিন্তু তা সত্বেও কেউ তাকে তার চলার পথ থেকে তিলমাত্র বিচ্যুত করতে পারে নি। হুগলীর আবুল হুসেন এবং বাটাজোর- এর কর্মী প্রার্তন শিক্ষক আবছুল গফুরের মত জোরদার বক্তা সে যুগে কমই ছিল। : তার! নদীয়া, দিনাজপুর, পাবনা, ঢাকা, বাখরগঞ্জ, নোয়াখালী, চট্টগ্রাম, বর্ধমান, ডিপুরা, ময়মনসিংহ, ভায়মণ্ড হার়বার, এক বায় বাদতে গেলে বাংলাদেশের সমস্ত অঞ্চলেই বক্তৃতা দিয়ে রেড়াতেন। তারা জামালপুর ও আসানসোলের ধর্সঘটা শ্রমিক এবং বরিশালের কৃষকদের প্রতিও স্বদেশী আন্দোলনে যোগ দেবার জন্য উদাত্ত আহ্বান জানিয়ে- . ছিলেন ॥ বিশেষ করে আবছুল গফুর তার বক্তৃতায় শ্রোতাদের উদ্দেশ্য করে বলতেন সরকার তাদের বন্দুক চালাবার অধিকার কেড়ে নিয়েছে, অতএব তারা যেন শিঁয়মিতভাবে লাঠি খেলার চর্চা করে এবং তারা যেন এই অর্ধ- শিক্ষিত বিদেশীদের সমুদ্রের ওপারে তাড়িয়ে দেবার জন্য কোমর বেঁধে কাজে লাগে। f কিন্তু এই সমস্ত মুসলমান বক্তা ও কর্মীদের মধ্যে লিয়াকত হোসেন নিঃসন্দেহে শীর্ষস্থান, অধিকার করেছিলেন। বিখ্যাত সন্ধ্যা পঞ্ডিকায় তার প্রশংসনীয় কার্ধাবলীর বিবরণ প্রকাশিত হয়েছিল । তিনি স্বদেশীর প্রচার এবং জনসাধারণের সেবার কাজে সর্বতোভাবে আত্মনিয়োগ করেছিলেন । ১৯০৮ জালে বরিশালের ছুভিক্ষের সময় তিনি অশ্বিনীকুমারের সহকারী ৬৮
— পৃষ্ঠা ৬৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।