বৃটিশবিরোধী স্বাধীনতা সংগ্রামে মুসলমানদের ভুমিকা সত্যেন সেন
/ 248
📝 Text 📖 PDF

তাদের নেতৃত্ব দেবে? তাদের নেতৃস্থানীয় অভিজাত শ্রেণীর প্রভুরা তখন মধুপানে মত্ত হয়ে বিলাস ব্যসনে ডুবে আছেন । কে জ্ঞানে হয়তো তখনও তারা নিশ্চিন্ত মনে সুখ স্বপ্ন দেখছিলেন__দিলী অনেক দূর ৷ প্রতিরোধ কি একেবারেই আসে নি? বিদেশী শাসনের বিরুদ্ধে অস- ভ্তোষ ও বিক্ষোভ কি ক্রমে ক্রমেই জমে উঠছিলো! না? কিন্তু বিক্ষোভ যতদিন পর্যন্ত চাপা দেওয়া আগুনের মত ধ.মায়িত হয়ে উঠতে থাকে, ততদিন ইতিহাসের দৃষ্টিতে তা ধরা পড়ে না। প্রথম প্রত্যক্ষ প্রতিরোধ এল মুসলমান উলেমা সম্প্রদায়ের মধ্য থেকে । মূলতঃ ধৰ্মীয় দৃষ্টিকোণ থেকেই বিদেশী ও বিধর্মীদের শাসন অসহনীয় বলে তাদের কাছে মনে হয়েছিলো। কিন্তু যে কোনও ধর্মই হোক, ধর্মীয় জীবন বৈষয়িক জীবন থেকে সন্পূর্ণ স্বতন্ত ও বিচ্ছিন্ন হয়ে থাকতে পারেনা । ইসলাম ধর্মের ক্ষেত্রে এ কথা আরে৷ বেশী প্রযোজ্য । প্রথম প্রতিবাদ তুললেন বিখ্যাত ধর্মীয় নেতা শাহ্‌ ওয়ালিউল্লাহ্‌। মুসলমানদের হাত থেকে বাদশাহী শাসন ক্ষমতা কেড়ে নেওয়৷ হয়েছিল, কাজেই আঘাতটা মুসলমানদের মনেই বেশী করে বাজবে, এটা। খুবই স্বাভা- বিক। তাই তাদের এই বিরোধিতা! হয়তো! এই ধর্মীয় নেতার অভিমতের মধ্য দিয়েই রূপ নিয়েছিলো । শাহ্‌ ওয়ালিউল্লাহ্‌ স্পষ্টই রায় দিলেন যে, ইসলাম তার ধর্মীয় বিধান ও রাজনৈতিক ক্ষমতা, এই ছুই ভিত্তির উপর প্রতিষ্ঠিত হয়ে থাকে । কাজেই এই পরাধীন পরিবেশে ইসলাম কখনই সজীবতা ও স্ক,তি লাভ করতে পারে না। তার এই স্থতরটির যুক্তিযুক্ত রূপায়ণ ও অনুসরণের মধ দিয়ে তার শিষা প্রশিষ্যবর্গ বৃটিশ সরকারের বিরুদ্ধে এক দীর্ঘস্থায়ী সংগ্রাম করে এসেছিলেন । সেই দীর্ঘায়ত সংগ্রামের অতি সামান্য অংশই আমাদের হাতে এসে পৌছেছে। আর তা খণ্ডে খণ্ডে ও বিক্ষিপ্তভাবে প্রায় অর্ধশতাব্দী কাল ধরে পরিচালিত হয়ে এসেছিলে! ৷ তাদের চরিত্র ও ভুমিকা আমাদের কাছে সুস্পষ্ট নয়। এই জেহাদকে স্বাধীনতা সংগ্রাম আখ্যা দেওয়া চলে কিনা এ বিষয়ে রাজনৈতিক পণ্ডিতদের মধ্যে মতভেদ রয়েছে । ১০

— Page 6 — This text was taken automatically from the PDF and may contain errors. When in doubt, check the original page.