এতকাল সরকারী চাকুরী লাভের সুযোগ সুবিধা হিন্দুদেরই একটেটিয়া ছিল। বাংলার শিক্ষিত মুসলমানরা স্বাভাবিভাবেই আশা করেছিল যে সংখ্যাধিক্য মুসলমানদের বাসভূমি এই -নবগঠিত প্রদেশে তারা এই বিশেষ বিষয়ে অনেক বেশি সুযোগ-সুবিধা ও অধিকার লাভ করবে। এই সমস্ত শিক্ষিত মুসলমানদের প্রচারের ফলে বাংলাদেশের মুসলমান সমাজে বন্জভক্ষের অনুকূল মনোভাব ছড়িয়ে পড়েছিল | বুটিশ সরকার সেদিন তার গডিভাইড এও কুল' নীতির সাহায্যে বাংলা তথা ভারতের মুসলমান সমা- জকে তার ষড়যন্ত্রের ফাদে ফেলতে সক্ষম হয়েছিল । , বাংলাদেশের সাধারণ মুসলমানরা . সেদিন প্রত্যক্ষভাবে এই স্বদেশী আন্দোলনের, রিরুদ্ধতা করেছিল, কারো মনে যদি এই ধারণা থেকে থাকে, তাহলে তাদের কিছুটা ভুল বোঝা হবে । এই আন্দোলনের মধ্যে ভাঙন স্বষ্টি করার উদ্দেশ্যে সরকার ও স্বার্থ সংশ্লিষ্ট মহলের উক্কানীদাতাদের প্ররোচনার ফলে প্রদেশের বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক অশান্তি ও হাঙ্গামা ‘ঘটেছিল একথা সত্য, কিন্ত তাই দিয়ে সমস্ত মুসলমান সমাজকে বিচার করা চলে ন।। অবস্ত মুসলমানদের বেশি সংখ্যক লোকই এই স্বদেশী আন্দোলনে সক্রিয়ভাবে যোগদান করেনি। কিন্তু বহু ক্ষেত্রেই দেখা গেছে, তারা আন্দোলনকারীদের প্রতি সহানুভুতি পোষণ করত, আন্দোলনের প্রভাব তাদের উপরও এসে পড়েছিল, কিন্ত তাদের নিজেদের নেতাদের বাধা ও নিষেধের ফলে তারা বেশী এগিয়ে. যেতে পারেনি। ২ এ বিধয়ে কয়েকটি দৃষ্টান্ত দেওয়া যাচ্ছে । ন ১৯০৫ সালের জুলাই মাসে বঙ্গভঙ্গের সরকারী সিদ্ধান্ত ঘোখিত হয়ে- ছিল): সে সময়কার সংবাদপত্র থেকে একথা জানা যায়: যে বঙ্গভঙ্গের এই ঘোষণার বিরুদ্ধে ময়মনসিংহ, বরিতাল ও শ্রীরামপুরের বিভিন্ন মসজিদে প্রার্থনা করা হয়েছিল। এরপর থেকে সারা প্রদেশময় তার বিরুদ্ধে প্রতিবাদ সভ। অনুষ্ঠিত হতে লাগল | এই উপলক্ষে কিশোরগঞ্জ, বগুড়া, মাদারীপুর বানরিপাড়া, খানখানসুরূ, টাঙ্গাইল প্রভৃতি স্থানে অনুষ্ঠিত কোন কোন সভায় স্থানীয় মুসলমান ভদ্রলোকেরা, এমনকি মুসলমান জমিদারের! পর্যন্ত সভাপতির আসন গ্রহুণ করতেন। এই সব ঘটনার বেশ কিছুকাল: পরে ৬২
— পৃষ্ঠা ৫৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।