স্বদেশী-আন্দোলন ॥ বঙ্গভঙ্গ বিরোধী-আন্রোলন ভারতের, স্বাধীনতা সংগ্রামের একটি যুগান্ত- কারী অধ্যায়। এই সময় থেকেই ত্রিটিশ বিরোধী আন্দোলন এক নূতন রূপ-_সংগ্রামী রূপ গ্রহণ করল। নানা কারণে সারা ভারতের মধ্যে বাংলা- দেএ্র সর্বপ্রথম রাজনৈতিক সচেতনতা লাভ করেছিল । ১৯০৬ সালে বঙ্গভঙ্গ প্রতিরোধের-আন্দোলনের মধ্য দিয়ে বাংলা অগ্রণীর ভূমিকা গ্রহণ করে সমগ্র ভারতকে এক নূতন পথের নিশানা দিল। এই আন্দোলন প্রধানতঃ বাংল। প্রদেশের মধ্যেই সীমাবদ্ধ ছিল বটে কিন্তু তার প্রবাহ দেখতে দেখতে সার দেশে দাবানলের মত, ছড়িয়ে পড়েছিল। এই নূতন পরিস্থিতি সৃষ্টি করার মুলে যার দায়িত্ব সর্বাধিক তিনি হচ্ছেন ভারতের তদানীন্তন বড়লাট লর্ড কার্জন। অবশ্য ছুদিন আগে হোক বা পরে হোক ব্রিটিশ বিরোধী সংগ্রামকে_ কিছুতেই ঠেকিয়ে রাখা যেত ন।। রাংলাদেশকে ছুভাগে ভাগ করার চক্রান্তের ফলে লর্ড কার্জন যে সেই অবস্থস্তাবী পরিণতিকে দ্রুতায়িত.করে এনেছিলেন, সেই বিষয়ে কোনই সন্দেহ নেই। ভারতের স্বাধীনতা সংগ্রামের ক্ষেত্রে এটাকে তার একট! বিশেষ অবদান বল! চলে । ব্রিটিশ রাজনীতির ধুরন্ধরদের ইঙ্গিতে ও সহায়তায় ১৯০৬ সালে মুস- লিম লীগ জন্মলাভ করল । ব্রিটিশ সরকারের পরম বশংবদ অভিজাত মহলের ' মুসলমান নেতাদের নিয়ে মুসলিম লীগ গঠিত হয়েছিল “একথা বিশেষভাবে ক্মরণঘোগ্য, মুসলিম লীগই: ভারতীয় মুসলমানদের সর্বপ্রথম: রাজনৈতিক প্রতিষ্ঠান। ফলে রাজনৈতিকভাবে অচেতন: ভারতের শিক্ষিত মুসলমান সমাজ এই নবগঠিত মুসলিম লীগকে সাগ্রহ অভিনন্দন জানিয়েছিল । ১৯০৪ সালে বাংল! ও আসামকে নিয়ে একটি নৃতন প্রদেশ গঠনের এই পরিকল্পনা শিক্ষিত মুদলমানদের মধ্যে যথেষ্ট উৎসাহের সঞ্চার করেছিল।
— পৃষ্ঠা ৫৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।