দেখা দিল। সেখানকার সৈগ্দের মধ্যে সবাই ছিল মুসলমান। কিন্তু তাদের এই বিদ্রোহ বার্থ হল। বিদ্রোহীদের মধ্যে দুজনকে ফাসি দেওয়া হয়েছিল এবং তেতাল্লিশ জনকে গুলি করে হত্যা! করা হয়েছিল, বাকি সবাই , যাবজ্জীবন দীপান্তরের দণ্ডে দপ্তিত হয়েছিল । ১৯১৫ সালের জুন মাসে সৈন্যদের সঙ্গে যোগাযোগ স্থাপনের অভিযোগে সিঙ্গাপুরের কালিম ইসমাইল খান মানুর নামক একজন ধনী- ব্যবসায়ীকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল । ১৯১৫ সালের মার্চ মাসে বন্তউল্লাহ, খান, ইমতিয়াজ ও রুকনউদ্দিন নামক তিনজন সৈনিককে প্রাণদণ্ডের আদেশ দেওয়। হয়েছিল, ফাসির মঞ্চে ওঠার আগে তারা শেষবারের মতো পরস্পরকে আলিঙ্গন করেছিলেন । ১৯১৫ সালের মার্চ মাসে সিঙ্গাপুরে ৪৫ জন এন- সি* ও বিদ্রোহ করেছিল । তাদের মধো হাবিলদার ন্ুলেমন, নায়ক মুসলিম খান, নায়ক জাফর আলী খান, নায়ক আবছুর্ রেজ্জাক এবং তাদের সাতজন শিখ সহকর্মীকে প্রাণদণ্ডে দণ্ডিত কর! হয়েছিল ॥ ১৯১৭ সালে দ্বিতীয় মান্দালয় বড়যন্ধ মামলায় জয়- পুরের মুস্তফ। হোসেন, লুষিয়ানার অমর সিং এবং ফইজাবাদের আলি আহ- মেদ, এই তিনজন সৈনিককে বিদ্রোহের অভিযোগে ,প্রাণদণ্ডের আদেশ দেওয়া হয়েছিল । এর পররর্তীকালে যে সমস্ত স্বাধীনতাকামী তরুণ মুসলমান বিপ্লবী দল- গুলির কাজে অংশগ্রহণ করেছিলেন তারা সংখ্যায় খুব বেশী না হলেও এ সম্বন্ধে কোন সন্দেহ নাই যে তাদের মধ্যে অনেকের নাম বিশ্বৃতির তলায় চাপা পড়ে গিয়েছে। এখানে মাত্র কয়েকটি নামের উল্লেখ করছি £ ময়মনসিংহ জেলার যুগান্তর পার্টি দলভুক্ত যে ক'জন মুসলমান বিপ্লবীর নাম জানা গেছে, তার! হচ্ছেন নেত্রকোনার মুকমুদিন আহমদ, নাসিরুদ্দিন আহমেদ ও তার মেয়ে রিজিয়া খাতুন এবং আবছুল কাদের উল্লেখযোগ্য । উপরোক্ত রিজিয়া খাতুন তার এই পরিণত বয়সেও বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কাজকর্সের সঙ্গে প্রত্যক্ষভাবে সংশ্লিষ্ট ছিলেন। ময়মনসিংহ শহরে সুপরিচিত কমিউনিস্ট নেতা আলতাব আলি তার রাজনৈতিক জীবনের প্রথমদিকে অনুশীলন পার্টির সঙ্গে যুক্ত ছিলেন। এ ছাড়া কিশোরগঞ্জের ওয়ালি নওয়াজ, মহম্মদ ৫৭
— পৃষ্ঠা ৫৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।