যেতে হয়েছিল। তারপর থেকে সধাপ্রাচ্য, আফগানিস্তান, সোভিয়েত রাশিয়া ইত্যার্দি অঞ্চল তাদের কর্মক্ষেত্রে পরিণত হয়েছিল । ভারতীয় বিপ্লবীর! ত্রিটিশের এই যুদ্ধসংকটের স্থুযোগে ভারতের বিভিন্ন প্রদেশে, বিশেষ করে পাঞ্জাব ও যুক্ত প্রদেশে দেশীয় সৈন্যদের মধ্যে বিড্রো- হের প্রচার চালিয়ে আসছিলেন। সৈন্যদের বিডোহের জ্রম্য একটি নির্দিষ্ট তারিখও ধার্য করা হয়েছিল । কিন্তু ব্রিটিশ সরকারের গোয়েন্দ। বিভাগের কাছে এই সংবাদটি প্রকাশ হয়ে পড়ে । ফলে পাঞ্জাব ও যুক্ত প্রদেশে সৈন্যদের মধ্যে ব্যাপক গ্রেপ্তার চলে এবং এই সমস্ত বাহিনীকে বিভিন্ন জায়- গায় স্থানাস্তরিত করে দেওয়া হয় । ফলে সৈনিক বিদ্রোহের এই প্রচেষ্টা অন্ধুরেই বিনষ্ট হয়। ভারতীয় সৈন্যদের মধ্যে বিড্রোহ প্রচারের কাঞ্জ শুধু ভারতেই সীমাবদ্ধ ছিলনা, যুদ্ধের উদ্দেশ্যে প্রাচ্য অঞ্চলে যে সমস্ত ভারতীয় সৈন্যদের ঘটি ছিল, প্রবাসী বিপ্লবীরা তাদের মধ্যেও বিদ্রোহের প্রচার করে চলেছিল । এই বিপ্লবীরা সিঙ্গাপূর, মান্দালয়, রেঙুন, জাভা, ুমাত্রায় অবস্থিত ভারতীয় সৈশ্কাদের মধ্যে তাদের এই প্রচারের কাজ চালিয়েছিল |. 'এই সৈশ্াদের মধ অধিকাংশ ছিল মুসলমান । এই সমস্ত অঞ্চলে বিভিন্ন বন্দর ও ডকের নাবি- কর! ‘জাহান-ই-ইসলাম' নামক বিপ্লবী পর্ত্রিকা ছড়িয়ে বেড়াত । এই পত্জিকার একটি সংখ্যায় ভারতের হিন্দু ও সুসলমানদের উদ্দেশ্য করে মিশরের নেতা আনোয়ার পাশার একটি আবেদনপত্র প্রকাশিত হয়েছিল। সেই আবেদনে বলা হয়েছিল, “হিন্দু. ও মুসলমান ভাইরা, তোমরা একই বাহিনীর সৈনিক, তোমরা 'পরম্পরের ভ্রাতৃতুল্য। এই ঘ্বণ্য ইংরাজরা তোমাদের ছুশমন । তোমরা এই মুক্তিযুদ্ধে যোগদান করে হাতে হাত মিলিয়ে অগ্রসর হও । এর মধ্য দিয়ে তোমরা শক্তিশালী হয়ে উঠবে, এর মধ্য দিয়েই তোমরা স্বাধীনতা লাভ করবে ।”" এই প্রচারের ফলে ১৯১৫ সালে জানুয়ারী মাসে রেঙ্গুন, ব্যাঙ্ক ও সিঙ্গা- পুরের ভারতীয় সৈশ্যরা বিদ্রোহ ঘোষণা করেছিল। ১৯১৫ সালের ১৫ই ফেব্রুয়ারী সিঙ্গাপুরে অবস্থিত “ফিফথ লাইট ইনফ্যানটির” মধ্যে বিদ্রোহ ৫৬ ৪
— পৃষ্ঠা ৫২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।