বৃটিশবিরোধী স্বাধীনতা সংগ্রামে মুসলমানদের ভুমিকা সত্যেন সেন
/ ২৪৮
📝 লেখা 📖 পিডিএফ

ভারতের স্বাধীনতা সংগ্রামের সুচনা ১৮০৩ সালে মুখল সাম্রাজ্যের পতন ঘটল ৷ ভারতের রাজধানী-দিলী- শহর ইন্ট-ইণ্ডিয়া কোম্পানী অর্থাৎ বুটিশ সরকারের কতৃত্বাধীনে এসে গেল, আসলে এট। একট! আকশ্মিক ব্যাপার নয়। বহুদিন আগে থেকেই ভারতের অন্তনিহিত ছূর্বলতা তাকে এই অনিবার্ধ পরিণতির দিকে এগিয়ে নিয়ে চলেছিল। যাদের দেখবার মত চোখ ছিল, তারা দেখতেও পাচ্ছিলেন যে, তার সর্বদেহে ক্ষয়রোগের লক্ষণগুলি ফুটে উঠছে। এ এক বিরাট মহীরুহ, যার ভিতরকার সমস্ত সার পদার্থ একেবারে নিঃশেষ হয়ে গেছে। তাহলেও সাধারণের দৃষ্টির সামনে এতদিন সে তার প্রভুতব্যগ্রক মহিমা নিয়ে দাড়িয়ে ছিল, অবশেষে সেই মহীরুহের পতন ঘটল; চমকিত হয়ে উঠল সবাই। দিল্লীশ্বরেরা জগদীশরেরা শেষকালে এই হল তার পরিণতি । মুঘল সাত্রাজ্জা, সত্য কথা বলতে গেলে একেধারে বিনা বাধায় বুটিশ সাআ্রাজাবাদের খাস তালুকে পরিণত হয়ে গেল । বহুকাল আগে থেকেই ভারতের অপরিমিত ধন সম্পদের সত্য ও কল্পিত কাহিনী সারা বিশ্বময় প্রচারিত হয়ে গিয়েছিল। তার মধুর গন্ধে আকৃষ্ট হয়ে ইউরোপীয় জলদন্থ্য ও বণিকের দল একের পর এক উন্মত্তের মত ছুটে আসছিল এবং তাদের পরম্পরের হানাহানির ফলে সমুদ্রের জল ও স্থলভূমি রক্তরাঙ্গা হয়ে উঠে- ছিল--অবশেষে তার চুড়ান্ত অবসান ঘটল। ভাগ্যের নির্দেশে যারা আগে এসেছিল তার! পিছনে পড়ে গেল । আর ভাগ্যলঙ্ষ্ী বৃটিশ সাআ্রাজ্য- বাদের কণ্ঠে তার জয়মালা পরিয়ে দিলেন । i চমকিত হয়ে উঠল সবাই। যারা ঘুমিয়ে ছিল তারা৷ জেগে উঠল, যারা বসে ছিল তারা উঠে দাড়িয়ে পড়ল, কিন্তু এই পর্যন্তই, এসবের বিরুদ্ধে প্রতিবাদ করার মত শক্তি তাদের ছিল কি? হয়তো তা ছিল, কিন্তু এই উন্নততর মারণাস্ত্রে সু-সন্জিত শক্তির বিরুদ্ধে কে তাদের সংগঠিত করবে, কে

— পৃষ্ঠা ৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।