খেলাটা অত্যন্ত দক্ষতা ও সাফলোর সঙ্গে সম্পন্ন করে এসেছে । লড' কার্জন ১৯০৫ সালে বঙ্গভঙ্গের সিন্ধান্ত ঘোষণা করলেন। তার ফলে সার! বাংলাদেশে এক যুগান্তর ঘটে গেল । এই “59279 19০/'কে 40759019+ করার জন্য নেমে এল তীব্র প্রতিরোধ । বাংলার কংগ্রেস আবেদন-নিবেদনের পথ পরিত্যাগ করে এইবারই প্রথমবারের মত সক্রিয় গণ-আন্দোলনের পথে নেমে এল । এই আন্দোলনই স্বদেশী আন্দোলন নামে পরিচিত, পরবর্তীকালে যার প্রভাব সার। ভারতময় ছড়িয়ে পড়েছিল । এই প্রকাশ্য আন্দোলনের পাশাপাশি বিক্ুদ্ধ বাংলার বুকে কয়েকটি গোপন বিপ্লবী দল অন্কুরিত হয়ে উঠেছিল। সশস্জ বিদ্রোহের মধ্যে দিয়ে পূর্ণ স্বাধী- নতা অর্জন ছিল তাদের আদর্শ । লড” কার্জনের পরিকল্পনা অনুযায়ী বঙ্গভঙ্গের মাধ্যমে পূর্ববঙ্গ ও আসামকে নিয়ে একটি মুসলমান সংখ্যাগরিষ্ঠ প্রদেশ গঠন করা হয়েছিল । এই প্রদেশ গঠনের ফলে নানারূপ সুযোগ সুবিধা ও রাজনৈতিক অধিকার মুসলমানদের হাতে আসবে, এই প্রচারের ফলে মুসলমানদের ব্যাপক অংশ বঙ্গভঙ্গের সিদ্ধান্তের সপক্ষে ছিল! অবশ্য সেই সঙ্গে একথা বিশেষভাবে উল্লেখযোগ্য যে কংগ্রেসের আদর্শে অনুপ্রাণিত কিচু সংখ্যক নেতা ও কর্মী সক্রিয়ভাবে এই আন্রোলনে যোগ দিয়েছিলেন । কিন্তু পূর্ণ স্বাধীনতাকামী গোপন বিপ্লবীদলগুলির সঙ্গে শিক্ষিত মুসলমান তরুণদের কোনই যোগাযোগ ছিলনা ৷ অবশ্য সেজন্য শুধু মুসলমানরাই যেদায়ী তা নয়, এই বিপ্লবী দলগুলি হিন্দু জাতীয়তাবাদের প্রভাবে এমন- ভাবে আচ্ছন্ন হয়েছিল যে, কোন মুসলমানের সামনে তাদের মধ্যে প্রবেশ করার পথ উন্মুক্ত ছিলনা । তা সত্বেও এখানে ওখানে এই সাধারণ সত্যের কিছুফ্িছু ব্যতিক্রম ঘটেছিল । ভারতের স্বাধীনতা সংগ্রামের বিশিষ্ট নেতাদের মধ্যে অন্ততম মওলানা আবুল কালাম আজাদ তার কৈশোরে এই ধিপ্রবীদলের আদর্শেই সর্বপ্রথম রাজনৈতিক চেতনায় উদ্বুদ্ধ হয়ে উঠেছিলেন । তিনি নিজের উদ্যোগে বিপ্লবী দলে যোগ দিতে চেষ্টা করেছিলেন। কিন্ত যেহেতু তিনি ধর্মে মুসলমান সেই কারণে তার প্রবেশ পথে বাধার প্রাচীর দাড়িয়েছিল। কোন মুসলমান যে ৫৩
— পৃষ্ঠা ৪৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।