ঘেরাও করা ছিল যে হিন্দুদের মধ্যে কারো ইচ্ছা থাকলেও তাদের পক্ষে সে সংখামে যোগদানের স্বযোগ ছিল না। 'ফলে এই সংগ্ামে যার! অংশএহণ করেছিল, তারা সবাই সুসলমান। কিন্তু কেবলমাত্র এই কারণেই এই সংগ্রাম স্বাধীনতা সংগ্রাম নয় বলে কেউ যদি আপত্তি তোলেন; তবে এই যুভিকে কোনমতেই গ্রাহ্য করা যায় না। একমাত্র হিন্দুদের সংগ্রামের ফলে স্বাধীনতা লাভ যদি সম্ভবপর হতো, তাহলে আমরা বিনা দ্বিধায় তাকেও স্বাধীনতা সংগম আখ্যাই দিতাম । ১৮৫৭ সালের মহাবিদ্রোহ হিন্দু-মুসলমানের 'মিলিত সংগ্রাম হলেও এ বিষয়ে সবাই একমত যে এই বিদ্রোহে মুসলমানেরাই প্রধান ভূমিকা গ্রহণ করেছিল। ফলে বিদ্রোহ যখন ভেঙ্গে পড়ল, তখন মুসলমানদের উপর ব্রিটিশ সরকারের আক্রমণ নগরমুতিতে নেমে এল। অপরপক্ষে মুসলমান- রাও পাশ্চাত্য শণ্তির প্রতি বিরুদ্ধতার বশে পাশ্চাত্য শিক্ষ। ও সংস্কৃতিকে বর্জন করে নিজেদের ভবিষ্যৎ অগ্রগতির বিরুদ্ধে এক ছুলজ্ৰ বাধার সৃষ্টি করে তুলেছিল। এয়ুগে মুসলিম বিদ্বেষ ও হিন্দুদের তোষণই ছিল ব্রিটিশ রাজনীতির মূল কথা । কিন্তু পরবর্তীকালে নুতন পরিস্থিতিতে ব্রিটিশ রাজনীতির চাকা সম্পূর্ণ- ভাবে ঘুরে গেল। বিশ শতকের শেষভাগে পাশ্চাত্য জগতের আধুনিক শিক্ষা ও সংস্কৃতির সংস্পর্শে এসে হিন্দুদের মধ্যে যে অভূতপূর্ব জাগরণ দেখা দিল, তার ফলে তারা যে শুধু শিক্ষায় দীক্ষায় উন্নতি লাভ করল তা নয়, তার প্রভাব রাজনীতির ক্ষেত্রেও ছড়িয়ে পড়ল । অবশ্য স্বাধীনতার স্বপ্ন তখনও বহুদূরে, তাহলেও বিভিন্ন ক্ষেত্রে স্বাধিকার প্রতিষ্ঠার ব্যাপারে তারা ক্রমশই সচেতন হুয়ে উঠছিল । দেশ বিদেশে শাসন ও শোষণের অভিজ্ঞ- তায় পরিপক ব্রিটিশ সাত্রাজ্যবাদের পক্ষে আসন্ন দুর্যোগের পূৰ্বাভাষ চিনে নিতে একটুও দেরি হয়নি। সঙ্গে সঙ্গেই ব্রিটিশ রাজনীতির মোড় ঘুরে গেল, তার মূল কথ দাড়াল হিন্দু বিদ্বেষ ও মুসলিম তোধণ। ঝানু ব্রিটিশ সাত্রাজ্যবাদ ভারত শাসনের প্রথম থেকে শেষদিন পর্মস্ত তার ‘ডিভাইড এণ্ড রুল" নীতির সাহায্যে এই ছুই সম্প্রদায়কে দিয়ে বাদর নাচ নাচানোর ৫২
— পৃষ্ঠা ৪৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।