বৃটিশবিরোধী স্বাধীনতা সংগ্রামে মুসলমানদের ভুমিকা সত্যেন সেন
/ ২৪৮
📝 লেখা 📖 পিডিএফ

রাস আকার বাক ঢু 1 | কার্ধরুলাপের ব্যাপারে তা'রা যেন অবশ্যই নিজেদের ভারতীয় বলে মনে করে এবং উন্নততর সরকার, ভারতীয়দের প্রতি অধিকতর ভাল ব্যবহার, ট্যাক্স, কমানো, শিক্ষালাভে অধিকতর সুব্যবস্থা__অর্থাৎ সামগ্রিকভাবে জাতীয় উন্নতি লাভের ব্যাপারে লক্ষ্যস্থলে পৌছাতে হলে তাদের এক্যবদ্ধ ভাবে কাজ করে চলতে হবে । বদরুদ্দিন তায়াবজী একজন ধর্মপ্রাণ মুসলমান ছিলেন, অপরপক্ষে জীবনের শেষদিন পর্যন্ত তিনি ভারতীয় জাতীয় কংগ্রে- সের একজন একান্ত অনুরকত. আনুগত্যসম্পন্ন ও নিভাঁক নেতা হিসাবে কাজ করে গিয়েছেন । তিনি জীবনের শেষ দিন পর্যন্ত কংগ্রেসের আদর্শকে আকড়ে ধরে ছিলেন। এ প্রসঙ্গে আলীগড় শিক্ষা-কেন্দ্রে ইংরাজীর অধ্যাপক মিস্টার বেক্‌-এর নামটাও উল্লেখযোগ্য । এই ভদ্রলোকটি ক্রিটিশ সাজাজ্যবাদের একজন ঝানু এজেন্ট। স্তার সৈয়দ আহমদের জীবনের শেষভাগে তিনি তার ব্যক্তিত্বকে সম্পূর্ণভাবে গ্রাস করে নিয়েছিলেন । তখনকারদিনের' একজন লেখকের ভাষায় স্যার সৈয়দ আহমদ শেষকালে মিস্টার বেকের চোখ “দিয়ে দেখতেন, তার কান দিয়ে শুনতেন এবং ভার মুখ দিয়ে কথা বলতেন। স্যার সৈয়দ আহমদকে এইভাবে হজম করে নিয়ে তিনি বদরুদ্দিন তায়াবজীর দিকেও হাত বাড়িয়েছিলেন। বদরুদ্দিন তায়াবজীর কাছে লেখা এক চিঠি থেকে আমরা তার পরিচয় পাই। তিনি লিখেছিলেন যে তার এই চিঠির মধ্য দিয়ে স্যার সৈয়দ আহমদ এবং তার নিজের উভয়ের অভিমত ব্যক্ত করেছেন। “কংগ্রেসের বিরুদ্ধে আমাদের যে অভিযোগ ত1 কংগ্রেস কতৃকি উদ্মাপিত কোন প্রস্তাবের জন্থ নয়, আমাদের আপত্তির কারণ মৌলিক । কংগ্রেস জনসভায় অনুষ্ঠান করে সাধারণ ছুঃখদুর্দশার-কথা প্রচার করে এবং এই জন্ে নানারকম পুস্তিকা ছড়িয়ে বেড়ায় । আমাদের বিশ্বাস কংগ্রেসের এই ধরনের কার্ধপদ্ধতি ছদিন আগে হোক আর পরে হোক, সমস্ত প্রদেশ- গুলিতে বিদ্রোহের ভাব জাগিয়ে তুলবে ।” এই প্রসঙ্গে তিনি আরো! লেখেন, “উত্তরভারতে মুসলমানেরা একেবারে নিঃস্ব । একবার যদি তাদের মনে এই বিশ্বাস জাগিয়ে তোলা যায় যে, ব্রিটিশ সরকার তাদের এই শোচনীয় দারি- ডোর জন্য দায়ী, তাদের মধ্যে সহজেই বিদ্রোহ দেখা দেবে । তাদের হত ৪৯

— পৃষ্ঠা ৪৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।