উদ্দেশ্যে অনুষ্টিত হয়, তাহলে আমি অবশ্য এর বিরুদ্ধে প্রতিবাদ জানাব । যেহেতু আমার বিবেচনায় সমস্ত মুসলমানদেরই জাতীয় কংথ্েসে যোগদান করা এবং কংগ্রেসের অধিবেশনেই তাদের নিজস্ব বিশেষ বিশেষ অবস্থ! নিয়ে আলাপ-আলোচনা করা উচিত।”" পরবর্তীকালে তার লেখা একটি চিঠিতে তিনি অবিকল এ অভিমত প্রকাশ করেছেন, “আমি মনে করি যে সম্ভ্ত সাধারণ রাজনৈতিক প্রশ্ন সমস্ত ভারতবাসীর পক্ষে প্রযোজ্য সে সব. ক্ষেত্রে প্রতিটি শিক্ষিত ও জনহিতৈষী ব্যক্তির জাতি ধর্ম নিবিশেষে পরস্পরের সাথে একযোগে কাজ করা উচিত ।"" বদরদ্দিন তায়াবজী ১৮৮৭ সালে মাদ্রাজ অনুষ্ঠিত জাতীয় কংগ্রেসের অধি- বেশনে সভাপতি নির্বাচিত হয়েছিলেন । সভাপতির অভিভাষণ দিতে গিয়ে তিনি বলেন, সরকার অথবা জ্ন্টের যে সমস্ত রকম বড় বড় সাধারণ রিফর্শ এবং যে সমস্ত বড় বড় অধিকার আমাদের সকলের কল্যাণ সাধনের জন্য অত্যা- বশ্যক এবং যে জন্ত আস্তরিক ও এক্যবদ্ধ প্রচেষ্টার প্রয়োজন আমার দৃঢ় বিশ্বাস এই যে সেগুলিকে অর্জন করতে হলে দেশের সকল সম্প্রদায়ের মিলিতভাবে কাজ করে চলা একান্ত বাঞ্চনীয় । কংগ্রেস সাধারণ জনতার সমাবেশ মাত্র, যারা এই ধরনের কথা বলেন, আমার সঙ্গে এই সম্মেলন ভবনে প্রবেশ করুন এবং এর চেয়ে অধিকতর অভিজাতদের সমাবেশ আপনি আর কোথায় পাবেন? অবশ্য এরা বংশ ও এশ্বর্ধ্যের দিক দিয়ে অভিজাত নন, এদের আভিজাত্য বুদ্ধি বৃত্তি, শিক্ষা ও মর্ধাদার দিক দিয়ে।" কংগ্রেসের প্রতিপক্ষ অভিজাত মহল থেকে কখনও কখনও এই ধরনের প্রচার কার্য চালানো হত যে, কংশ্রেস বিচার বুদ্ধিহীন জনতার সমাবেশ মান্র। এই ধরনের প্রচারের প্রত্যুত্তর দেবার জন্তই তিনি উপরোক্ত কথাগুলি বলেন। ১৮৮৭ সালের পরেও অনেক বছর ধরে তিনি কংগ্রেসের সিদ্ধান্ত গ্রহণের ব্যাপারে আলাপ আলোচনায় বিশিষ্ট ভূমিকা গ্রহণ করে এসেছেন। তিনি ভারতীয় মুসলমানদের একথা সবসময়েই বোঝাতে চেষ্টা করে এসেছেন যে; ধর্মীয় ব্যাপারে তারা তাদের ইচ্ছানুযায়ী কাজ করতে পারবে, এ বিষয়ে কংগ্রেস কোনোরকম হস্তক্ষেপ করবে না৷ কিন্তু জাতীয় স্বার্থের পক্ষে প্রয়োজনীয় ৪৮
— পৃষ্ঠা ৪৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।