বৃটিশবিরোধী স্বাধীনতা সংগ্রামে মুসলমানদের ভুমিকা সত্যেন সেন
/ ২৪৮
📝 লেখা 📖 পিডিএফ

লেজিস্লেটিভ কাউন্সিলের অতিরিভ সভ্য হিসাবে গ্রহণ করা হয়েছিল। ১৮৮৫ সালে বোম্বাই প্রেসিডেন্সি এসোসিয়েশন গঠিত হয়| এই এযাসো- সিয়েশনের সভায় দাড়িয়ে তিনি সুস্পষ্ট ভাষায় তার এই রাজনৈতিক অভিমত ব্যক্ত করেন £ “আমার মতে রাজনৈতিক জীবনের প্রসারের সাথে সাথে ব্যক্তিগতভাবে ও জাতিগতভাবে নূতন নূতন আশা আকাজঙ্কার স্কুরণ হতে থাকে। এবং এই আশা আকাজ্ছাকে যথোচিতভাবে প্রকাশ করার জন্য একটি সংগঠনের প্রয়োজন হয় । আবার এই সংগঠন সেই সমস্ত জাতীয় আশা আকাজচার দিকে দৃষ্টি রাখে» তাদের নিয়গ্রণ ও বিকাশ সাধন করে, এবং যথোচিতভাবে পথে পরিচালিত করে৷" এই প্রসঙ্গে তিনি আরও বলেন, “আমরা আমা- দের রাজনৈতিক অধিকার সম্পর্কে সচেতন হয়ে উঠেছি এবং জাতি, বর্ণ ও ধর্মের বিভিন্নতা এতকাল আমাদের পরস্পরের মধ্যে যে ক্ষতিকর পার্থক্যের সৃষ্টি করে এসেছে শিক্ষার প্রভাবে তা এখন বিদুরিত হয়ে গেছে।” ১৮৮৫ সালের ডিসেম্বরে যখন বোশ্বাই শহরে কংগ্রেসের উদ্বোধনী সভা অনুষ্ঠিত হল তখন: বদরুদ্দিন তায়াবজী তার প্রতি আত্তরিক সমর্থন জানা- লেন। ‘লণ্ডন টাইম্স' পত্রিকা এই মন্তব্য করল যে, বোস্বাইয়ের যুসলমানরা এই সভায় যোগদান করেনি । তখন ছিনি ভীত্রভাবে তার প্রতিবাদ করে পাঠালেন। এ সম্পর্কে তিনি বোম্বাই প্রেষিডেন্সি এযাসোসিয়েশনের এক সভায় বলেছিলেন, আসি আপনাদের এই আন্দোলন সম্পর্কে আমার ও আমার মুসলমান ভাইদের. সহানুভূতি জানাচ্ছি । লগুনের টাইম্‌স, পত্জিকা এই আন্দোলন সম্পৰ্কে মন্তব্য করেছে যে, বোস্বাইয়ের মুসলমানের! এ ব্যাপারে কোনরূপ অংশগ্রহণ করেনি। আমি সেই সভায় উপস্থিত থাকতে পারিনি একথা সত্য, কিন্তু তা হলেও রহমতুল্লা সায়ানি আবছুললার মত বিশিষ্ট মুসলমান নেতার! এই সভায় যথারীতি অংশ গ্রহণ করেছিলেন। তায়াবজী পুনরায় এ সম্পর্কে তার অভিমত জানিয়ে বলেছিলেন, সরকারের কাছে ভার নিজ সম্প্রদায়ের অভাব অভিযোগ জানিয়ে এবং তাদের নিজেদের দেশের রাজনৈতিক উন্নতি সাধনের উদ্দেশ্যে দেশের অন্ান্ ধর্স ও সম্প্রদায়এর ৪৬.

— পৃষ্ঠা ৪২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।