বৃটিশবিরোধী স্বাধীনতা সংগ্রামে মুসলমানদের ভুমিকা সত্যেন সেন
/ ২৪৮
📝 লেখা 📖 পিডিএফ

পার্টি এই আইনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছিল । অতঃপর দেশের শাসন ক্ষমতা লিবারেল পার্টির হাতে চলে যাবার পর ১৮৮২ সালে এই আইনটিকে বাতিল করে দেওয়া হুলো। ভার্ণাকুলার প্রেস এ্যাক্ট এর গোলমালটা মিটে যাবার পরই আর একটা গুরুতর সমস্ত দেখা দিলো । সেসময় ভারতের বড়লাট ছিলেন রিপন । ভারতীয় প্রজারা যাতে ন্যায়সঙ্গত আচরণ পায়, ভিনি সে বিষয়ে সচেতন ছিলেন। আইনসচিব (Law member) স্যার কোর্টনি ইলবার্ট এই মর্মে এক বিল আনয়ন করলেন যে, ভারতীয় জজদের একমাত্র ইউরোপীয়, ভ্রিটিশ প্রজা ছাড়া আর সমস্ত ভারতীয় নাগরিকদের বিচার করবার অধিকার থাকবে । ইতিপূর্বে কৃষ্ণাঙ্গ জজদের শ্বেতাঙ্গদের বিচার করবার কোনো অধিকার ছিল না। এই বিলটি উত্াপনের সাথে সাথেই সমগ্র এযাংলো। ইগ্ডিয়ান সম্প্রদায় এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাতে শুরু করল। “ইলবাট বিল' নামে খ্যাত এই বিলটিকে প্রতিরোধ করবার জঙ্য তারা প্রতিরক্ষা! তহবিল (Defence FUnd) গঠন করল এবং এ্যাংলে! ইণ্ডিয়ান পত্রিকাগুলি এর বিরুদ্ধে আক্রমণ চালিয়ে যেতে লাগল । শুধু তাই নয়, এর বিরুদ্ধে তাদের পক্ষ হয়ে লড়বার জন্য তারা লণ্ডনে এজেণ্ট পাঠিয়ে দিল। লগুনেও এই নিয়ে বাদ-প্রতিবাদ শুরু হয়ে গেল। তখন ‘লিবারেল পার্টির' সরকার দেশ শাসন করছিল। এই বিলের পিছনে লিবারেল পার্টির সমর্থন ছিল। কিন্ত তার' প্রতিপক্ষ কনজারভেটিভ পার্টি এবং বলতে গেলে প্রায় সমগ্র ইংরাজ সমাজ প্রস্তাবিত বিলটির বিরদ্ধে ব্যাপক আন্দোলন চালান । কুষ্চাঙ্গ বিচারকদের দ্বারা শেতাঙগদের বিচার করার মধ্য দিয়ে তাদের মর্ধাদাহানি ঘটবে, এই অবমাননা তার] কিছুতেই সহা করতে পারবে না। এই আন্দো- লনের চাপে লিবারেল পার্টিকে বাধ্য হয়ে আত্মসমর্পণ করতে হল এবং শেষ পর্যস্ত বলবাট বিলকে সংশোধন কর! ছাড়া গত্যন্তর রইল,না। উপরোক্ত ভার্ণাকুলার প্রেস এ্যাক্ট ও ইলবাট” বিলের আন্দোলনের মধ্য দিয়ে বদরুদ্দিন তায়াবজী রাজনীতির ক্ষেত্রে প্রবেশ করলেন, এবং বিশিষ্ট রাজনীতিবিদ হিসাবেও সুপরিচিত হয়ে উঠলেন। শুধু বোম্বাই প্রদেশে নয়, সমস্ত ভারতবর্ষে তার খ্যাতি ছড়িয়ে পড়েছিল । তাকে বোম্বাইএর 8৫

— পৃষ্ঠা ৪১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।