। ভারতের সমস্ত প্রদেশ বিশেষ করে উত্তর ভারতে শহর ও গ্রামাঞ্চল থেকে সাধারণ মুসলমান ঘরের শিক্ষার্থীরা দেওবন্দ শিক্ষা কেন্দ্রে শিক্ষালাভের জন্য এসে জড়ো হতে৷ ৷ তারা যখন তাদের শিক্ষা শেষ করে যার যার ঘরে ফিরে যেত তখন তারা ধর্মীয় শিক্ষার সাথে সাথে স্বাধীনতা সংগ্রামের অগ্নিবাণীও বহন করে নিয়ে যেত। এইভাবে সৈয়দ ওয়ালীউল্লাহ ও তার শিষ্য প্রশিব্যদের এতিহ্যবাহী এই ধর্মীয় শিক্ষার প্রতিষ্ঠানটি সারা দেশের মুসলমানদের মধ্যে স্বাধীনতা সংগ্রামের প্রেরণা ছড়িয়ে চলেছিল । অর্ব- শেষে এই কথা উল্লেখযোগ্য, এই দেওবন্দ শিক্ষা কেন্দ্র থেকে মামুদ আল হাসান, ওবেছল্লাহ্ সিমি ও জামালউদ্দিন মদনীর মত তিনজন বীর যোদ্ধা বেরিয়ে এসেছিলেন, যাদের নাম ভারতের স্বাধীনত! সংগ্রামে অবিস্মরণীয় । ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও উল্লেখ- " যোগ্য অধ্যায়। দুঃখের বিষয় এই অধ্যায়টি সম্পর্কে আমাদের দেশের মানুষ খুব কম খবরই রাখে । এ সম্পর্কে বিস্তারিত আলোচনার প্রয়োজন রয়েছে। ৪২
— পৃষ্ঠা ৩৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।