বৃটিশবিরোধী স্বাধীনতা সংগ্রামে মুসলমানদের ভুমিকা সত্যেন সেন
/ ২৪৮
📝 লেখা 📖 পিডিএফ

পাশার. বিজোহের ব্যাপারে স্পষ্টভাবেই বৃটিশ সমর্থক মনোভাব প্রদর্শন করেন। স্যার সৈয়দ আহমদের ধর্মীয় ও রাজনৈতিক মতামতের বিরুদ্ধে দেওবন্দ তীত্র নিন্দা জ্ঞাপন করেছিল । সর্বশেষে ১৮৯৭ সালের তুরস্ক ও : শ্রীসের যুদ্ধে স্যার সৈয়দ আহমদের তুরস্কের বিরুদ্ধে পাশ্চাত্য শক্তিগুলিকে : সমর্থনদান এই ব্যবধানকে আরও বেশী বাড়িয়ে তুলল। ভারতের রাজনীতি ক্ষেতে এই ঘটনাটি বিশেষভাবে স্মরণীয় যে, সাম্প্রদায়িক দাঙ্গা-হাক্গামার ফলে সার! দেশ যখন বিভ্রান্ত সেই সময়েও দেওবন্দ কংগ্রেস ও স্বাধীনতার আদর্শের প্রতি অকু্ঠ সমর্থন জানিয়ে এসেছে । : ' দেওবন্দ শিক্ষা কেন্দ্রের চরিত্র ও ভূমিকা বিশ্লেষণ করতে গেলে এটা প্রথমেই চোখে পড়বে যে, এখনকার শিক্ষা ব্যবস্থা একেবারেই যুগোপযোগী নয়। ইংরাজেরা ভারত অধিকারের পর মুসলমানরা বিরুদ্ধ মনোভাবের বশে পাশ্চাত্য শিক্ষা বৰ্জন করে চলার যে বিভ্রান্তিকর পথে পা! বাড়িয়েছিল, (েওবনোর শিক্ষা ব্যবস্থা তারই ধারাবাহিকতা! রক্ষা করে চলেছিল। এটা অবশ্য মুসলমান সমাজের অগ্রগতির পথে প্রতিকূল কিন্তু দেওবন্দ দুইটি বিষয়ে আমাদের সঙ্দ্। দৃষ্টি আকর্ষণ করে। প্রথমতঃ তারা আলীগড়ের মত মুসলমান সমাজের উচ্চ শ্রেণীর মধ্যে তাদের দৃষ্টিকে নিবদ্ধ রাখার পরিবর্তে সাধারণ মুসলমানদের সথে যোগাযোগের বিস্তার সাধন করে চলত এবং .. সুদিনে ছুদিনে তাদের পাশে এসে দাড়াত। দ্বিতীয়তঃ তাদের পূর্ববর্তীদের অনুসরণ করে সাত্রাজ্যবাদ বিরোধিত| ও স্বাধীনতার সংগ্রামকে তাদের | আদৰ্শ বলে গ্রহণ করে নিয়েছিল। এই উলেমার! রায়বেরিলির সৈয়দ আহমদের ব্রিটিশ বিরোধী জেহাদ ও সিপাহী বিদ্রোহের অগ্নিপরীক্ষার ভিতর দিয়ে বেরিয়ে এসেছিলেন। তারা শেষ পর্ধন্ত তাদের . বিদ্রোহের অগ্নিশ্কুলিজগুলিকে বাঁচিয়ে রেখেছিলেন। সেইজন্ত ভারতীয় কংগ্রেস যখন তাদের রাজনৈতিক আন্দোলনের জন্য সমস্ত দেশবাসীর প্রতি আহ্বান জানাল, তখন দেওবন্দ সেই আন্দোলনে সাড়া দিতে বিন্দুয়াত্র দ্বিধা করেনি। সাম্প্রদায়িক দাঙ্গা-হাঙ্গাসার ঘোর ছুদিনেও তারা স্বাধীনতার সংগ্রাম ও সেই সংগ্রামের পুরোধা কংগ্রেসের প্রতি বিশ্বাস হারান নি। ৪১

— পৃষ্ঠা ৩৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।