বৃটিশবিরোধী স্বাধীনতা সংগ্রামে মুসলমানদের ভুমিকা সত্যেন সেন
/ ২৪৮
📝 লেখা 📖 পিডিএফ

ইসলামী জগতে নিদারুণ হতাশা ও. বিক্ষোভের ভাব দেখা দিয়েছিল । পাশ্চাত্য সাত্রাজ্যবাদী শক্তিশুলি যেভাবে মিশর, তুরস্ক, পশ্চিম-এশরিয়।, উত্তর-আফ্রিকা, ইত্যাদি মুসলমান দেশে তাদের সাম্রাজ্য বিস্তার করে চলে- ছিল, ভারতে তার প্রতিক্রিয়া দেখা দিল । সৈয়দ জামাল আলদীন আফ- ॥ গানি সে সময়ে এই মস্ত পাশ্চাত্য শঞ্তিগুলির বিরুদ্ধে আন্দোলন সৃষ্টির উদ্দেশ্যে প্রাচ্যের বিভিন্ন দেশ সফর করে ফিরছিলেন। সেই উপলক্ষে তিনি ভারতেও' একটি বছর কাটিয়ে গেছেন। তার বক্ততার ফলে বিভিন্ন | শিক্ষায়তনে মুসলমান শিক্ষার্থীদের মধ্যে বিপুল উত্তেজনার সৃষ্টি হয়ে উঠে- ছিল। দেওবন্দ শিক্ষা-কেন্দ্রের কতৃপক্ষ এই সমস্ত প্রশ্নে জামাল আলদীন আফগামির সঙ্গে একমত ছিলেন। তাই ১৮৮৫ সালে নবগঠিত কংগ্রেস যখন রাজনৈতিক উদ্দেশ্য সাধনের জন্য সমগ্র দেশবাসীকে এক্যবদ্ধ হবার আহ্বান জানাল, দেওবন্দ তখন এই আহ্বানে সাড়া দিতে ক্রটি ,করেনি। সেই সময় এই শিক্ষাকেন্দ্রে অধ্যক্ষ ছিলেন রশিদ আহমদ জান.গোহী | তিনি এ সম্পর্কে তাদের মনোভাব ব্যাখ্যা করতে: গিয়ে পরিষ্কারভাবে | বললেন শাহ আবছুল আজিজের কতোয়া অনুযায়ী ভারত হচ্ছে দার-উল- হরব অর্থাৎ যুদ্ধে রত দেশ। কাজেই এই বিদেশী দখলদার শক্তিকে দেশ থেকে বিতাড়িত করা প্রত্যেকটি মসলমানের একাস্ত কর্তব্য । হিন্দুদের সাথে সহযোগিতার প্রশ্নে তিনি এই অভিমত প্রকাশ করলেন যে, বৈষয়িক ব্যাপারে জাতীয় উদ্দেশ সফল্‌ করবার জন্য মুসলমানরা শরীয়তের বিধান অনুযায়ী ছিন্দু'দর সাথে এক্যবৰ্ধ হতে পারে। সেই কারণে তিনি ভারতে ঘুসলমানদের কংগ্রেসের সাথে সহযোগিতা করে চলতে উপদেশ -দিলেন। কিন্তু তিনি নিজে ব্যক্তিগতভাবে এর বাইরে রইলেন। কেননা তিনি ছিলেন পুর্ণ স্বাধীনতার আদর্শে বিশ্বাসী, কিন্ত কংগ্রেস তখনও সেই আদর্শ- কে গ্রহণ করেনি । দেওবন্দের উলেমারা সম্পূর্ণ একমত হয়ে এই সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন যে, বিভিন্ন সম্প্রদায়কে নিয়ে একটি জাতির সৃষ্টি করে তোলা ইসলামী নীতির বিরোধী নয়। এই সিদ্ধান্ত ,গ্রেহণের ফলে দেওবন্দ ও আলীগড়ের মধ্যে এক ছুর্জ্ৰ বাবধানের স্ষ্টি হয়ে গেল ১৮৮১ সালে স্যার সৈয়দ আহমদ আরবী ৪০ DEE RP GAY

— পৃষ্ঠা ৩৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।