ধর্মীয় নেতাদের দ্বারা পরিচালিত এই শিক্ষা কেন্্রটর স্বরূপ : বোঝাতে হলে তার অতীত দিনের ইতিহার সম্পর্কে কিছুটা আলোকপাত করা দরকার | স্যার সৈয়দ আহমদ ১৮৫৭. সালের বিদ্রোহের পরে আলীগডে তার শিক্ষা আন্দোলন শুরু করেছিলেন । দেওবন্দের শিক্ষা কেন্দ্র প্রায় একই সময় প্রতিষ্ঠিত হয়েছিল। কিন্তু তার পিছনে ছিল৷ দীর্ঘদিনের দেশপ্রেমিক ও সংগ্রামী এতিহ্য। এই সংগ্রামী প্রেরণার মূলে ছিলেন দিলীর শাহ- ওয়ারীউল্লাহ। . শাহ ওয়ালীউল্লাহের ছুটি লক্ষ্য ছিল। প্রথমটি ধর্মীয়_তিন্নি ইস্লাম ধর্নকে পরবর্তীকালের নানারূপ কুসংস্কার ও আচার-বিচারের জাল থেকে মুক্ত করে হযরত মহস্মদের (দঃ) প্রবতিত ধর্গের প্রাথসিক বিশুঞ্চতায় নিয়ে যেতে চেয়েছিলেন। দ্বিতীয়টি বৈষয়িক-ক্রিটিশের ভারত অর্ধিকারের ফলে সাধারণ মানুষের জীবনের যে সমস্ত সমস্যা প্রকট হয়ে উঠেছে শিক্ষাদানের মধ্য দিয়ে তিনি তার সমাধান করতে চেয়েছিলেন । ১৮৩৩ সালে ইংরেজদের আক্রমণে: দিলীর পতন্রে পর তার পুত্র ও শিষ্য শাহ আবছুল আজীজের. উপর এক গুরু দায়িত্ব এসে পড়ল, তখনকার পরিপ্রেক্ষিতে তিনি ভারতকে “দার-উল-হরব' অর্থাৎ ঝুদ্ধেরত দেশ বলে ফতোয়া দিয়েছিলেন -এই ফতোয়ায় সমস্ত মুসলমানদের উপর এই নির্দেশ দেওয়া হল যে তার! হয় জেহাদ ঘোষণা করে এই দেশকে বিজেতা৷ ধুষ্টান- দের হাত থেকে যুক্ত করুক নয়ত এদেশ ত্যাগ করে যে-কোন স্বাধীন মুসল- মানের দেশে চলে বাক কিন্তু শুধু দেশত্যাগ করে গেলেই চ্ববেনা, বাইরে থেকেই শক্তি সংগ্রহ করে আবার- তাদের ইংরাজদের হাত থেকে এই দেশকে মুক্ত করতে হৃবে। একমাত্র তখনই এই দেশে “দার-উল্-ইসলাম' অর্থাৎ “শান্তির রাজ্য' প্রতিষ্ঠিত হবে । সেই নির্দেশকে মানা করে উত্তর প্রবেশের রায়বেরিলির সৈয়দ আহমদ এই আন্দোলনের নেতৃত্ব গ্রহণ করলেন। । শাহ আবদুল আজিজের শিষ্য ও আত্মীয় স্বজনরাও এই বিষয়ে তাকে সাহায্য করেছিলেন। ব্রিটিশ সরকার কতৃক বণিত এই “ওয়াহবী'-দল উত্তর-পশ্চিম সীমান্ত প্রদেশের দুৰ্গম বন্ধুর পার্বত্য অঞ্চলকে ঘাটি করে ইংরাজদের বিরুদ্ধে জেহাদ ঘোষণা ৩৭
— পৃষ্ঠা ৩৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।