বৃটিশবিরোধী স্বাধীনতা সংগ্রামে মুসলমানদের ভুমিকা সত্যেন সেন
/ ২৪৮
📝 লেখা 📖 পিডিএফ

দেওবন্দ শিক্ষা-কেন্দ্র দেওবন্দ শি] কেন্দ্র ও আলীগড় শিক্ষা কেন্দ্র এই উপমহাদেশের মুসল- মানদের কাছে বিশেষ পরিচিত। অবশ্য আজকালকার দিনের শিক্ষিত তরুণ মুসলমানেরা আলীগড়ের নাম যেভাবে জানে'দেওবন্দ এর নাম তেমন করেই জানে না। হিন্দুদের পক্ষে এ কথা সত্য; আলীগড়ের কথা তারা অনেকেই জানে কিন্ত দেওবন্দের কথা খুব কম লোকেই জানে । অথচ ভার- তের স্বাধীনতা সংগ্রামে দেওবন্দ শিক্ষা কেন্দ্র যে দেশপ্রেমিক ভূমিকা গ্রহণ করে এসেছে, সেজস্ঠ হিন্দু মুসলমান নিবিশেষে সকলের কাছেই তা" স্মরণীয় থাকা উচিত ছিল। ? এই উপমহাদেশে সুদুর পল্লী অঞ্চলে মুসলমানদের কাছে একসময় আলী- গড়ের চেয়েও দেওবন্দের নামই কিন্তু অনেক বেশী পরিচিত ছিল। এর প্রধান কারণ দেওবন্দ কেন্দ্র উলেমাদের দ্বারা পরিচালিত এবং এখানে প্রাচীন ধারায় ধর্মীয় শিক্ষার উপরেই বিশেষভাবে জোর দেওয়া হয়ে থাকে। অপর পক্ষে আলীগড়কে মুসলমান শিক্ষার্থীদের মধ্যে পাশ্চাত্য জ্ঞান বিজ্ঞা- নের প্রচারের পীঠস্থান বলা চলে। সেদিক দিয়ে এর একটা প্রগতিশীল ভুমিক! ছিল, সে কথা স্বীকার করতেই হবে। কিন্ত আরও একটি কারণ আছে এবং সেই কারণটা একেবারেই তুচ্ছ নয়। আলীগড়ে অভিজাত ও সমাজের উচ্চশ্রেণীর মুসলমান ছেলেরাই শিক্ষা- লাভের সুযোগ পেয়ে থাকে কিন্তু দেওবন্দের ক্ষেত্রে এ কথা বলা চলেন] । সারা দেশের মুসলমান সম্প্রদায়ের সাধারণ ঘরের শিক্ষার্থীদের জন্তও তার দ্বার অবারিত। এই প্রতিষ্ঠানের আদর্শ ছিল সাধারণ মুসলমানদের মধ্যে শিক্ষা বিস্তার করা। দীর্ঘদিনের এঁতিহ্যবাহী এই শিক্ষা কেন্দ্রটি প্রথম থেকে " আজ পর়্স্ত সাধারণ ৯সলমানদের সঙ্গে এবং তাদের সাংসারিক জীবনের সুখ-দুঃখের সঙ্গে অব্যাহতভাবে তার সম্পর্ক রক্ষা করে এসেছে।

— পৃষ্ঠা ৩২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।