বৃটিশবিরোধী স্বাধীনতা সংগ্রামে মুসলমানদের ভুমিকা সত্যেন সেন
/ ২৪৮
📝 লেখা 📖 পিডিএফ

ঘুমন্ত মানুষের চোখের ঘুম তিনি কেড়ে নিতে পাড়তেন। হা, এমন মানুষই ছিলেন মৌলবী। অ-বোলা মানুষের মুখে কথ! ফুটাতে পারতেন তিনি, - তাকে দেখলে দুর্বল মানুষও সবল হয়ে উঠত। লোকে বলত, মৌলবী সাহেব অ্ুত তার কেরামত। তার হাতের (ছায়া পেলে মরা হাড়েও প্রাণ জেগে ওঠে। কথাটা মিথ্যে নয়। অযোধ্যার জনসাধারণ তাকে তাদের প্রাণের মান্য বলে মনে করত। এক- বার তিনি প্রকাশ্যে লক্ষ্ৌ শহরের বুকের উপর দাড়িয়ে ফিরিঙ্গীর রাজদ্বকে ধূলিসাৎ করে দেবার জন্য বজ্র নির্ঘোষে পবিত্র জেহাদ ঘোষণ| করলেন। সে আহ্বানে জোয়ারের টানে উচ্ছুসিত সমুদ্রের মত জনতার প্রাণ উদ্বেল হয়ে উঠেছিল । শুধু বক্িতাই নয়, সাথে সাথে তার লেখনীও অবিরাম অগ্নিবর্ষণ করে চলল; তার লেখা বৈপ্লবিক ইশ-তাহারে সারা অযোধ্যা প্রদেশ ছেয়ে গেল । হুকুম্জারী হল, গ্রেফতার কর মৌলবীকে । '.. অযোধ্যায় এ জনপ্রিয় নেতাকে কেউ গ্রেফতার করতে ভরসা পেল না। তখন তাকে ধরে আনবার জন্ক। সৈশ্থদল পাঠানো হুল । তার বিরুদ্ধে রাজ- দ্রোহের অভিযোগ আনা হয়েছিল । বিচারে তার ফাসীর আদেশ হয়ে গেল। মৌলবী আহম্মদ শাহ ফৈজাবাদের কারাগারে বসে মৃত্যুর অপেক্ষায় দিন গুণতে লাগলেন। কিন্তু বাতাস হয়ে উঠেছে এলোমেলো, পুরানো যা কিছু ছিল, সবই যেন উলটে গিয়েছিল। কে কাকে দণ্ড দেবে, কাল যে ছিল দণ্ডবিধাতা আজ সে কাঠগড়ায় গিয়ে দাড়িয়েছে । : এখানে ওখানে, যেখানে যেদিকে কান পাতা, শোনা যাবে বিজ্রোহের পদধ্বনি। যারা এতদিন ভয়ে কথা বলত না, তারাও আক্ত গর্জন করে উঠেছে। ফৈজাবাদের মানুষ তাদের জনপ্রিয় নেতার উপর এ হামলা নিঃশব্দে মাথা পেতে নিলনা। তাকে গ্রেপ্তার করবার ফলে, যে আগুন হয়তো বা আরও ছুদিন পরে দ্বলে উঠত, .সেটা এখনই ছলে উঠল। সিপাই ও নঠারবাসীরা একই সঙ্গে রুখে দাড়াল। ডে

— পৃষ্ঠা ৩০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।