বৃটিশবিরোধী স্বাধীনতা সংগ্রামে মুসলমানদের ভুমিকা সত্যেন সেন
/ ২৪৮
📝 লেখা 📖 পিডিএফ

বস্তু হয়ে দাড়িয়েছিল। অযোধ্যা প্রদেশের অখ্যাত, অজ্ঞাত, সামান্য একজন তালুকদার । কেই ব! তাকে চিনত, কেই ব! জানত এ শান্ত, সৌম্য মানুষটির বুকের মধ্যে কি বিপূল তেজঃপুণ্জ সংহত হয়ে আছে। ভুপীকৃত বারুদরাশি, তার মধ্যে কত বড় শভিই না লুকিয়ে থাকে । একটু ক্কুলিঙ্গের অপেক্ষামাত্র, সে সঙ্গে তার স্বরূপ উদঘাটিত হয়ে যায়। ডালহাউসীর সর্বগ্রাসী নীতি এ স্ফুলিঙ্গের সৃষ্টি করল। ফেচ্ছাচারী রাজ- প্রতিনিধি কতগুলি মিথ্যা অজুহাত দেখিয়ে অযোধ্যাকে আত্মসাৎ করে নিল, বহু তালুকদারের সম্পত্তি বাজেয়াপ্ত হয়ে গেল। ফৈজাবাদের মৌলবী আহম্মদ শাহ সে তালুকদারদেরই একজন । মৌলবী পথে এসে দাড়ালেন, সেদিন থেকে পথই হল তার আশ্রয়। সারাদেশ জুড়ে , কোম্পানীর অত্যাচার ও লুণ্ঠন চলেছিল; তার দিকে তাকিয়ে জ্রভঙ্গি করলেন, “এ জুলুমবাজ ফিরিঙ্গীরাজকে খতম কর," সিংহগর্জনে গর্জে উঠলেন। 'মৌলবী ধর্ম পথের পথিক । কিন্ত মানুষের সুখ ছুঃখ থেকে বিচ্ছিন্ন হয়ে ঘরের কোণে বসে ধ্যানধারনা ও আচার অনষ্ঠানের মধ্যে নিজেকে ডুবিয়ে রাখাকেই তিনি ধর্ম বলে মনে করতেন না। তার ধর্মের মুলমন্র ছিল £ “অন্থায় যে করে আর অন্যায় যে সহে, তর দ্বণা যেন তারে তূণসম দহে ।" সেদিন থেকে তার. জীবনের শেষ মুহুর্তটি পর্যন্ত নিজের কায়সনপ্রাণ নিজের সস্বের মায়! ছেড়ে দিয়ে তিনি এ ধর্ম পালন করে চলেছেন। হতাশায় হাল ছেড়ে দেওয়া, ভেঙ্গে পড়া মানুষকে কি করে নতুন আশায় ও উৎসাহে উদ্দীপিত-করে তুলতে হয়, সে মগ্র তার জানা ছিল নিঃস্ব “ফকিরের বেশে গ্রামে গ্রামে, শহরে শহরে, প্রদেশে প্রদেশে পায়ে হেটে ঘুরে বেড়িয়েছেন বিদ্রোহের বাণী প্রচার করবার জন্ত। অন্ধুত তার আকর্যণী শক্তি । যেখানে যেতেন সেখানেই শহরের মানুষ গায়ের মাহুয, শিক্ষিত মানুষ মুখ” মান্য দলে দলে এসে তার চারিদিকে ভীড় করে দ'ড়াতো। ৩৩

— পৃষ্ঠা ২৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।