অনুরোধ জানাল । বুধ বাহাছুর শাহ প্রথমে এ গুরু-দায়িতব গ্রহণ করতে ইচ্ছবক ছিলেন না,.কিন্ত শেষ পর্যন্ত তাকে রাজী হতে হল। স্বাধীন দিল্লী মহাবিজ্রোহের কেন্দ্রে পরিণত হল এবং বিদ্রোহ সর্বভারতীয় রূপ গ্রহণ করল। পরে ইংরেজদের আক্রমণে দিল্লী পতনের পর বিদ্রোহের কেন্দ্র অযোধ্যায় 'স্থানাভ্তরিত হল। মহিমাময়ী আযোধ্যার বেগম হযরত মহল বিদ্রোহের মূল নেতৃত্ব গ্রহণ করলেন। এইভাবে বহু ভাঙ্গাগড়া এবং বহু সাফল্য বার্থতার মধ্য দিয়ে বিদ্রোহের রক্তাক্ত অভিযান এগিয়ে চলল । কিন্ত রাজনৈতিক সচেতনতা, সংগঠন ও নেতৃত্বের দিক দিয়ে স্বাধীনতার লক্ষ্যে গৌছ্বার মতো যোগ্যতা বা প্রস্তুতি তাদের ছিল না। ফলে ব্যাপক আত্ম- বিসর্জন ও ধ্বংস-যজ্ঞের পর এই মর্গাস্তিক বিয়োগাস্ত নাটকের যবনিকাপাত ঘটল । ' £ এই মহাবিজোহকে আমরা স্বাধীনতার সংগ্রাম আখ্যা দেই আর না দেই, দেশের জন্য হাজার হাজার বীর শহীদদের আত্মত্যাগের অমর কাহিনী দেশবাসীর 'কাছে চিরম্মরণীয়। বিদ্রোহের নেতাদের মধ্যে যত ক্রটি-ছুর্ব- লতাই থাকনা কেন, বিদ্রোহের অগ্রি-আভায় সেদিন সেই মুতিগুলি সবার সামনে উজ্জল হয়ে ফুটে উঠেছিল, তাদের মধ্যে কয়েকটি নাম এখানে উপ- স্থিত কর] ঘাচ্ছে, আজীযুল্লাহ খান,'বিদ্রোহের প্রথম, শহীদ মঙ্গল পাণ্ডে, ফৈজাবাদের মৌলবী আহম্মদ শাহ, অযোধ্যার বেগম হযরত মহল, ঝান্সীর রাণী লক্মীবাঈ, পাটনার পীর আলী, কুনওয়ার সিং, তাতীয়া টোপী, শাহজাদার ফিরোজ শাহ, ইঞ্জিনিয়ার মহম্মদ আলী খা, নাজিম মহম্মদ হাসান, শঙ্করপুরের বেনী মাধো। মাত্র কয়েকজনের নাম এখানে 'দেওয়া গেল । মহাবিদ্রোহে এদের উজ্জল ভূমিকা! সবার সামনে তুলে ধরার মতো । কিন্ত এখানে: তার স্থানাভাব। তাহলেও ফৈজাবাদের বিদ্রোহী 'মৌলবীর সংগ্রামী জীবনের একটু অংশ নিবেদন করতে চাই £ “দাবানল শেমন লকলকে শিখায় বনের একপ্রান্ত থেকে অপরপ্রাস্ত পর্যন্ত ছুটে বেড়ায়, বিদ্রোহী মৌলবী যেন তারই প্রতিমৃতি। শহরে শহরে গ্রামে গ্রামে তার জ্বালাময়ী ভাষা বিদ্রোহের আগুন ছড়িয়ে দিয়েছে । মৌলবীর নাম বিদেশী শাসকদের কাছে পরম আতঙ্কের 6
— পৃষ্ঠা ২৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।