বৃটিশবিরোধী স্বাধীনতা সংগ্রামে মুসলমানদের ভুমিকা সত্যেন সেন
/ ২৪৮
📝 লেখা 📖 পিডিএফ

পর্যন্ত থরথর করে কেঁপে উঠল । ভারতের ইতিহাসে ইতিপূর্বে এই ধরনের ঘটনা আর কখনও ঘটেনি, অতীতে দেশের ভিতরে বহু যুদ্ধ বিগ্রহ ঘটেছে__ বারবার বাইরে থেকে আক্রমণকারী দল এসে হানা দিয়েছে, যুগে যুগে রাজশক্তির ধারক হিসাবে বহু জাতি ও বংশের উত্থান ও পতন ঘটেছে। কিন্তু তার ফলে সারাদেশে এমন সামগ্রিক প্রতিক্রিয়া দেখা দেয়নি। নাদির শা ও আহমদ শা আব্দালির বর্ধর আক্রমণে সারা পাঞ্জাব প্রদেশ কেঁপে উঠে- ছিল, অগনিত শান্তিপ্রিয় নিরীহ মানুষের রক্তে নগর ও পল্লীর মাটি সিক্ত হয়ে উঠেছিল, তা সত্বেও ভারতের অস্থান্া অঞ্চলে শাস্তি ব্যাহত হয়নি, এর বিন্দ্মাত্র প্রতিক্রিয়া সেখানে দেখা 'দেয়নি। ইংরেজরা বাংলাদেশ জয় করল, নবার সিরাজদ্দৌলার পতন ঘটল, কিন্তু লক্ষৌ, দিল্লী, লাহোর, হায়দ্রাবাদ, পুনা ও মাদ্রাজের স্বাভাবিক অবস্থার কোন পরিবর্তন লক্ষ্য করা গেল না। * ‘উনিশ শতকের: প্রথম ভাগে ভারতের বিভিন্ন অঞ্চলে যে সমস্ত যুদ্ধ বিগ্রহ ঘটেছে, সেগুলি পরস্পর থেকে সম্পূর্ণ বিছিন্ন, তাদের প্রভাব সেই সমস্ত অঞ্চল বিশেষের মধোই সীমাবদ্ধ | কিন্তু ১৮৫৭ সালের মহাবিড্রোহের চরিত্র সম্পূর্ণ স্বত্ব। এই বিদ্রোহে সংঘটিত ঘটনাবলীর' ঘাত-প্রতিধাতে ও “ধ্বনি-প্রতিধ্বনিতে সারাদেশ স্পন্দিত ও আন্দোলিত হয়ে উঠেছিল এবং আক্রমণকারী ও আক্রান্ত উভয় পক্ষই এক চব্ধম বিপর্যয়ের মুখে দীড়িয়ে- ছিল । Ne LJ ভারতের অধিকাংশ অঞ্চল প্রত্যক্ষভাবে হোক আর পরোক্ষভাবেই হোক এ বিদ্রোহের সঙ্গে জড়িয়ে পড়েছিল । কোন কোন' অঞ্চলে বিরাট আকারে রত্ত ক্ষয়ী যুদ্ধ ঘটেছিল, লক্ষ লক্ষ মাহুষ এবং হাজার হাজার সৈন্য সেই যুদ্ধের সঙ্গে সংশ্লিষ্ট হয়ে পড়েছিল । আবার কোথাও কোথাও এখানে ওখানে খও খণ্ড সংঘর্ষ ঘটেছিল । কিন্তু সে সময় এই বিশাল দেশের কোন অঞ্চলেই ইংরাজরা নিরুদ্বেগে জীবন যাপন করতে পারেনি, এমন কোন স্থান ছিলনা যেখানে বিদ্রোহ স্থপ্টির আশংকা দেখা দেয়নি। ভারতের সকল প্রদেশই অল্পাধিক পরিমাণে এই বিজ্রোহের প্রবাহে আন্দোলিত: হয়ে উঠেছিল । কিন্তু উত্তর ভারত অর্থাৎ বাংলা থেকে ৩০

— পৃষ্ঠা ২৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।