বৃটিশবিরোধী স্বাধীনতা সংগ্রামে মুসলমানদের ভুমিকা সত্যেন সেন
/ ২৪৮
📝 লেখা 📖 পিডিএফ

দিনই গণতাপ্িক অধিকারের স্বাদ পায় নি। স্বাধীনতার যুদ্ধের এই অদম্য সৈনিকেরা তখনও বিরামহীনভাবে তাদের মুক্তির সংগ্রাম চালিয়ে যাচ্ছিল। সেদিন আয়ুব খানের সামরিক সরকার পাঠান ও বালুচদের এই গণতাপ্িক আন্দোলনকে চূর্ণ করে দেবার জন্য যে বিভীষিকার রাজ স্থপ্টিকরে তুলেছিল, তার তুলনা হয় না। বিচারের প্রহসন ছাড়াই বহু আন্দোলনকারীকে নির্মমভাবে হত্যা কর! হয়েছিল। . বেলুচিত্তানের ঈদের জমায়েতের উপর বোমা বর্ষণ করতেও এরা দ্বিধা করেন নি। সংবাদ- পত্রগুলির মুখ ছিল বন্ধ, সে সময় এ সমন্ত খবর বাইরের কোন লোক জানতে পারেনি। ১৯৫৮ সালে আবদুস সামাদ খান কারাগার থেকে মুক্ত হয়ে বাইরে বেরিয়ে এলেন । এদিকে সারা পাকিস্তান জুড়ে আয়ুব খানের সামরিক শাসনের বিরুদ্ধে আন্দোলন দিন দিন শড্জিশালী হয়ে উঠছিল । পূর্ববঙ্গের ছাত্র সমাজ ও ব্যাপক জনসাধারণ এই. আন্দোলনে বিশিষ্ট ভূমিকা গ্রহণ করেছিলেন। ফলে ১৯৬৯ সালে আয়ুব খানের পতন ঘটল। আয়ুব খান গর্দিচ্যত হল বটে কিন্তু তার ফলে পাকিস্তানের জনসাধারণের ভাগোর কোন পরিবর্তন ঘটল না।: আরুব খানের সামরিক সরকারের পরিবর্তে ইয়াহিয়ার সামরিক সরকার এসে তার স্থান অধিকার করে বসল। তারই পরিণামে শেখ মুজিবর রহমানের নেতৃত্বে পাকিস্তান রাষ্ট্র থেকে বিচ্ছিন্ন স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠা আন্দোলন পূর্ববঙ্গের এক প্রান্ত থেকে অপর প্রান্তে ছড়িয়ে পড়ল ॥ অবশেষে ১৯৭১ সালে অকথ্য অত্যাচার, লাঞ্চন। এবং লক্ষ লক্ষ প্রাণের বিনিময়ে প্রতিষ্ঠিত হল রক্ত্নাত নৃতন রাষ্ট্র বাংলাদেশ । এই সব কিছুর মধা দিয়ে পাকিস্তানের রঙ্গমঞ্জের দ্রুত পরিবর্তন ঘটে যাচ্ছিল। বাংলাদেশের এই সংগ্রামের ফলে ইয়াহিয়ার সামরিক সরকারের পতন ঘটল। আয়ুব খানের সহকর্মী এবং তার মন্ত্রীসভার প্রাক্তন সদস্ত , কুখ্যাত ভূট্ে! এই গোলযোগের সুযোগ নিয়ে সরকারের গদি দখল করে বসল। দলাদলি ও যড়যান্ত্রের সাহায্যে পরিচালিত ভূট্োর এই সরকার নামে সামরিক সরকার নয় বটে, কিন্তু কার্যত: সামরিক সরকারের সঙ্গে তার চরিত্রগত কোনই প্রভেদ নেই। ইতিদুর্বে রাজনৈতিকভাবেই সচেতন ২৫১

— পৃষ্ঠা ২৪৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।