বৃটিশবিরোধী স্বাধীনতা সংগ্রামে মুসলমানদের ভুমিকা সত্যেন সেন
/ ২৪৮
📝 লেখা 📖 পিডিএফ

এ সময় কংগ্রেস ও মুসলিম লীগের মধ্যে প্রবল প্রতিদন্দিতা চলেছে । আবদুস সামাদ খান এ ব্যাপারে সম্পূর্ণভাবে কংগ্রেসের নীতিকে সমর্থন করে গেছেন। তিনি মুসলিম লীগের পাকিস্তান দাবীর বিরুদ্ধে তীত্র প্রতি- বাদ জানিয়ে এসেছেন। তিনি রাজনৈতিক প্রচারের উদ্দেশ্যে পাঞ্জাব ও সীমান্ত প্রদেশে সফর করতে গিয়েছিলেন। সেই সমস্ত প্রচার সভায় তিনি স্বাধীনতা সংগ্রামে কংগ্রেসের সঙ্গে হাতে হাত মিলিয়ে চলবার জন্য মুসলমানদের প্রতি আহ্বান জানিয়েছিলেন । ১৯৪৬ সালে এ কথাটা পরিষ্কার ভাবেই বোঝ! গেল যে বৃটিশ সরকার মুসলিম লীগের পাকিস্তান: দাবী পুরণ করবার জগ্য কৃতসংকল্প হয়েছেন। এই অবস্থায় আবছুল গফফার খান ও আবদুস সামাদ খান পাঠান'ও বালুচদের স্বাধীনতার জন্য পাখতুনিস্তান-এর দাবী উত্থাপন করলেন। ১৯৪৭ সালে কংগ্রেসের নেতারা যখন দেশ বিভাগের প্রস্তাবকে মেনে নিলেন। তখন সেই তিক্ত 'অভিজ্ঞতার ফলে আবছস সামাদ খানের রাজনৈতিক জীবনে গভীর হতাশার কালো ছায়া নেমে এল । . কিন্তু সাময়িকভাবে হতাশ হয়ে পড়লেও আবদুস সামাদ খান ভেঙ্গে পড়ার পাত্র নন।. সেই কঠিন প্রতিকূল অবস্থার মধেযও তিনি দৃঢ়ভাবে তার আদর্শকে আকড়ে ধরেছিলেন। পাকিস্তান রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়ে গেল। আবদুস সামাদ খান দাবী তুললেন এই নবগঠিত রাষ্ট্রে তাদের স্বায়ত্তশাসিত রাজ্য হিসাবে স্বীকৃতি দিতে হবে । : ফলে মিঃ জিন্নাহর নির্দেশে তাকে কারারদ্ধ হতে হল। এই দাবী তোলার অপরাধে তাকে ১৯৫৪ সাল পর্যন্ত কারাগারে জীবন-পাত করতে হয়েছে । ॥ জেল থেকে মুক্তি পাওয়ার পর ১৯৫৭. সালে তিনি পাকিস্তানের অন্তান্ত প্রগতিশীল নেতাদের সঙ্গে মিলিতভাবে “ন্তাশনাল_ আওয়ামী পার্টি প্রতিষ্ঠা করলেন। কিন্তু সে সময় পাকিস্তানের রাজনৈতিক আকাশে এক দুর্যোগের ঘনঘটা দেখা দিয়েছিল। মহম্মদ আয়ুব খান সমগ্র পাকিস্তানে সামরিক শাসন জারী রুরলেন। পাকিস্তানের নাগরিকদের গণতান্ত্রিক অধিকার থেকে সম্পূর্ণভাবে বঞ্চিত করা হল। অবশ্য পাকিস্তান প্রতিষ্ঠার পর থেকে সীমান্ত প্রদেশ ও. বেলুচিত্তানের অধিবাসীরা কোন ২৫০

— পৃষ্ঠা ২৪৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।