বেলুচিস্তানের বাইরে সিস্কু প্রদেশের কোন কোন অঞ্চলেও যথেষ্ট পরিমাণ বালুচ জাতির লোকের বসতি আছে । হায়দ্রাবাদে (সিছু) বালুডদের এক সম্মেলনে আবদুস সামাদ খান বেলুচিত্তানের অধিবাসীদের নিদারুণ ছুরবস্থার কথা বর্ণনা করে এক বক্তৃতা দেন। এই বক্তৃতায় ভারতের সকল প্রদেশের অধিবাসীদের তিনি এই আবেদন জানান যে তারা যেন সন্মিলিত প্রচেষ্টার সাহায্যে হায়দ্রাবাদের লোকদের এই দুরবস্থার অবসান ঘটান, যাতে ভারা আর সকলের মতই সমান সুযোগ সুবিধা, সমান অধিকার ও সম্যন মর্ধাদা লাভ করতে পারে। বেলুচিত্তান যাতে একটি প্রদেশের মতই পুর্ণ মর্জাদা পেতে পারে, এই দাবী জানিয়ে. এই সম্মেলনে একটি প্রস্তাবও গৃহীত হয়। ১৯৩৪ সালের জানুয়ারী মাসে ‘বেলুচিস্তান রিফর্স কমিটি'র উদ্যোগে আহুত করাচীর এক সভায়ও তিনি যোগদান করেছিলেন । “এই সভায় তিনি বেলুচিন্তানের অধিবাসিরা যেন রাজনৈতিক অধিকার লাভ করতে পারে বৃটিশ সরকারের কাছে এই দাবী জানিয়ে বক্তৃতা দিয়েছিলেন। এর প্রতিক্রিয়া ঘটতে বেশী দেরী হল না। _বেলুচিত্তানে ফিরে আসার পরেই তাকে গ্রেফতার হতে হল এবং জিগ্গার বিচারে তিনি তিন বৎসর সশ্রম কারাদণ্ডে দণ্ডিত হলেন। আবছুম সামাদ খানের মুক্তির দাবীতে বেলুচিভ্তানের যুব সংগঠনগুলি এবং করাচীর বেলুচিস্তান রিফর্স কমিটি. এক তুমুল আন্দোলনের স্থষ্টি করে তুলেছিল। বালুচদের মধ্যে আবদুস সামাদ খানের এই বিপুল জনপ্রিয়তা লক্ষ্য করে বৃটিশ. সরকার সেদিন যথেষ্ট চিন্তিত ও শঞ্চিত হয়ে পড়েছিলেন । দ্বিতীয় বিশ্যু্ধ শুরু হওয়ার সাথে সাথে আবছুস সামাদ খান বেলু- চিন্তানের রাজনৈতিক আন্দোলনের. মাত্রা উত্তরোত্তর বাড়িয়ে চললেন । যুদ্ধের বিরুদ্ধে সত্যাগ্রহ পরিকল্পনার ব্যাপারে পরামর্শ করার জগ্ত তিনি ১৯৪০ সালে ওয়ারদায় গিয়ে মহাত্মা গান্ধীর সঙ্গে সাক্ষাৎ করেছিলেন | ১৯৪২ সালে ‘কুইট ইঙডিয়া*: আন্দোলন শুরু করবার জন্ক তিনি প্রস্তুতি নিচ্ছিলেন, কিন্ত আন্দোলন শুরু করার আগেই ভারতের অন্থাস্থ কংগ্রেস নেতাদের মত তাকেও গ্রেফতার হতে হল। ১৯৪৫ সালে জেল থেকে মুক্তি পাবার পরই আবদুস সামাদ খান আবার তার কার্যক্ষেত্রে নেমে পড়লেন । ২৪৯
— পৃষ্ঠা ২৪৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।