বৃটিশবিরোধী স্বাধীনতা সংগ্রামে মুসলমানদের ভুমিকা সত্যেন সেন
/ ২৪৮
📝 লেখা 📖 পিডিএফ

ইতিমধ্যে ভারতের রাজনীতির ক্ষেত্রে এক বিরাট রূপান্তর ঘটে চলে- ছিল। মহাত্মা গান্ধী' কক পরিচালিত অহিংস অসহযোগ আন্দোলনের আহ্বান সারা ভারতের জনগণের মনে এক বিপুল আলোড়নের স্থষ্টি করে তুলেছিল। আবছুস সামাদ খান এই বুটিশ-বিরোধী সংগ্রামের আহ্বানে সাড়া না দিয়ে পারলেন না। এরার তিনি নিঙ্গ প্রদেশ বেলুচিভ্তানের গঞ্জি ছাড়িয়ে সর্বভারতীয় রাজনীতির ক্ষেত্রে প্রত্যক্ষভাবে কাঙ্ছে নামলেন । সেদিন প্রতিবেশী পাঠান জাতির মতে। বালুচরা'ও এই আন্দোলনে এগিয়ে এসেছিল। এই 'আন্দোলনের মধ্য দিয়ে আবছুদ সামাদ খান কংগ্রেস সংগঠনে যোগদান করেছিলেন এবং গার আঞ্জ,মান-ই-বতন প্রতিষ্ঠানটি সাংগঠনিকভাবে ভারতীয় কংগ্রেসের অনুমোদন লাভ করেছিল । এই কট বছরের মধ্যেই তিনি ভারতের জাতীয়তাবাদী নেতাদের সঙ্গে পরিচিত হয়ে উঠেছিলেন। ১৯২৮-২৯, এই বছরটি তার রাজনৈতিক জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ কাল। কেননা এই সময় তিনি উত্তর ভারতে বিপ্লবী প্রতিষ্ঠান নওজোয়ান, ভারত সভার ঘনিষ্ঠ সংস্পর্শে আসেন। তার ফলে ভার রাজ- নৈতিক চিন্তাধারার মধ্যে নূতন চরিত্র সঞ্চারিত হয়ে উঠেছিল । তিনি ১৯২৯ সালের ডিসেম্বর মাসে লাহোরে অনুষ্ঠিত ভারতীয় কংগ্রেসের অধিবেশনে যোগ দিয়েছিলেন। অতঃপর তিনি আরও কয়েকটি রাজ- নৈতিক সম্মেলনে অংশগ্রহণ করে নৃতন নূতন অভিজ্ঞত| লাভ করলেন। লাহোরের এক সভায় তিনি বেলুচিত্তানে বুটিশ সরকারের নিষ্ঠুর দমন- নীতির প্রতিবাদ করে এক অগ্নিবর্ধী বক্তৃতা দিয়েছিলেন । লাহোর থেকে বেলুচিস্তানে ফিরে আসার সময় তিনি বহু রাজনৈতিক পুস্তক পুস্তিকা সঙ্গে করে নিয়ে এসেছিলেন । ১৯৩০ সালে আবছুস সামাদ খান ও তার ছুই ড়াইকে গ্রেফতার করে কোয়েটায় নিয়ে আসা হয়েছিল । সেখানকার জির্গার বিচারে সরকার বিরোধী কার্ধকলাপের অভিযোগে তারা ছুই বৎসর. কারাদণ্ডে দণ্ডিত হলেন । জেল থেকে মুক্তি পাওয়ার পর আবদুস সামাদ খান সরকার কতৃক আরো- পিত কঠিন বিধি-নিষেধের মধ্য দিয়েও তার রাজনৈতিক কাজ চালিয়ে যেতে লাগলেন । ২৪৮

— পৃষ্ঠা ২৪৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।