বৃটিশবিরোধী স্বাধীনতা সংগ্রামে মুসলমানদের ভুমিকা সত্যেন সেন
/ ২৪৮
📝 লেখা 📖 পিডিএফ

ৃ শহীদ আব্দুস সামাদ খান আচকজাই বালুচ জাতির বাসভূমি বেলুচিস্তান। এই বালুচরা উত্তর পশ্চিম-সীান্ত প্রদেশের পাখতুন বা পাঠানদের মত এই ইতিহাসের অজানা কোন এক অধ্যায়ে সীমান্তের ওপার থেকে এখানে এসে বসতি স্থাপন করেছিল । সে কতকাল আগের কথা, কেনই বা তাদের নিজেদের দেশ ছেড়ে এই দুর্গম অঞ্চলে এসে আশ্রয় নিতে হয়েছিল, তা নিয়ে পণ্ডিতে পণ্ডিতে নানারকম মতভেদ রয়েছে! তবে এ বিষয়ে তার! মোটামুটিভাবে একমত যে এই বালুচরা যে কোন কারণেই হোক একদিন কাম্পিয়ান সাগরের দক্ষিণ উপকূলের আদিভূমি ত্যাগ করে এখানে চলে এসেছিল । কিন্ত আজকের দিনের বালুচরা এ নিয়ে মাথা ঘামায় না। বংশপর- ম্পরা সুত্রে প্রাপ্ত অতীত যুগের সেই স্মৃতি তাদের মন থেকে একেবারেই মুছে গেছে। এই. বেলুচিস্তানকেই তারা তাদের নিজস্ব বাসভূমি এবং অবিভক্ত ভারতকেই তারা৷ তাদের স্বদেশ বলে জেনে আসছিল । বৃটিশ সাত্রাজ্যবাদের বিরুদ্ধে স্বাধীনতার সংগ্রামে বেলুচিন্তানের বালুচর! উত্তর পশ্চিম প্রদেশের পাখতুন বা পাঠানদের মতই এক উজ্জল ভূমিকা গ্রহণ করেছিল। এরা সকলেই ধর্সের দিক দিয়ে মুসলমান, কিন্ত প্রতিক্রিয়াশীল সাম্প্রদায়িক চিন্তাধারা এদের রাজনৈতিক জীবনে কোনরূপ ছায়াপাত করতে পারে নি। সীমান্ত প্রদেশের পাখতুনদের মত এরাও ভারতের স্বাধীনতার জন্তই সংগ্রাম করে এসেছে। সীমান্ত প্রদেশের পাঠানদের জননেতা আবুল গফফার খানের মত যিনি বালুচদের এই স্বাধীনতা সং- গ্রামে নেতৃত্ব দিয়েছিলেন এবং যিনি জীবনের শেষ দিন পর্যন্ত পাঞ্চিস্তানের প্রতিক্রিয়াশীল শোষণনীতির অত্যাচারের বিরুদ্ধে সংগ্রাম করে গেছেন, সেই আবছুস সামাদ খান বা ‘বালুচ গান্ধীর নাম সারা উপমহাদেশে সুপরিচিত । সীমান্ত প্রদেশের পাঠানদের মত বালুচদের মাতৃভাষা পশতু ॥ এই

— পৃষ্ঠা ২৪১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।