হি ১ রর এস যে ছুর্শার মধে আছে তার প্রতিকার হবে এবং এই স্বার্থীনতা ভারতীয় মুসলমানদের অধিকার ও স্বার্থরক্ষার ব্যাপারে সহায়ক হুবে। এই সম্মেলন এই অভিমত পোষণ করে যে, ভারতকে দ্বিধাবিভক্ত করার যে পরিকল্পনা চলছে, তাকে সাফল্যের সঙ্গে কার্ধকরী কর] যেতে পারে না। তার ফলে ভারতের বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে পরস্পর বিরোধিতার মনোভাব ভ্রমশঃই ' বেড়ে চলবে । এই সম্মেলন মনে করে যে, যেহেতু এই উপ-মহাদেশে এই ছটি অংশের মধ্যে কোনও প্রাকৃতিক সীমারেখা নেই, সেই কারণে উভয় রাষ্ট্রের মধো বিরোধ ও সংঘর্ষ স্থায়ী পরিণতি হয়ে দাড়াবে । বর্তমানে ভারত যে সমস্ত প্রদেশে বিভক্ত আছে, স্বাধীনতা লাভের পরেও সেই- ভাবেই প্রদেশগুলি গঠন করা বাঞ্ছনীয় এবং সম্ভবও বটে। তবে হিন্দু সংখ্যাগরিষ্ঠ প্রদেশগুলিতে সংখ্যালঘু মুসলমানদের অধিকার ও প্বার্থরক্ষার এবং মুসলমান সংখ্যাগরিষ্ঠ প্রদেশগুলিতে হিন্দুদের অধিকার ও স্বার্থরক্ষার দিকে দৃষ্টি রেখে সকল প্রদেশের জন্য একই রকম আইন প্রণয়ন করতে হবে। এই সম্মেলন আরও মনে করে যে ভারতের সকল বয়স্ক লোকদের স্বেচ্ছা ও স্বাধীনভাবে প্রদত্ত ভোটদানের ভিত্তিতে গঠিত গণ-পরিষদে স্বাধীন ভারতের গঠনতন্ত্র রচিত হওয়া উচিত। একমাত্র সেই গঠনতন্ত্র সকলের পক্ষে গ্রহণযোগ্য হবে। মুসলিম লীগই সমস্ত ভারতীয় মুসলমানদের একমাত্র প্রতিনিধিত্বমূলক প্রতিষ্ঠান, “মজলিস-ই-আহরর' সব সময় কথায় ও কাজে তাদের এই দাবীর প্রতিবাদ জানিয়ে এসেছে । ১৯৪৭ সালে স্বাধীনতা লাভ পর্যন্ত “মজলিস- ই-আহরর' বিরামহীনভাবে তার আন্দোলন চালিয়ে এসেছিল ॥ ১৯৩০ সালে আইন অমান্ত আন্দোলনে মওলানা হাবিবুর রহমান নুধিয়ানীর আরও একটি বিশেষ ভূমিকা ছিল। তার উদ্যোগেই কাশ্মীর, কপুরিথলা, বাহওয়ালপুর, কাদিয়ান প্রভুতি দেশীয় রাজ্যে আইন অমান্ত আন্দোলন পরিচালিত হয়েছিল । মওলান। হাবিবুর রহমান লুধিয়ানী আদর্শ ও দৃঢ় টরিত্রের লোক ছিলেন। তিনি গান্ধীজীর নেতৃত্বকে অনুসরণ করে এসেছিলেন । ভহরলালের সঙ্গেও ২৪৩
— পৃষ্ঠা ২৩৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।