বৃটিশবিরোধী স্বাধীনতা সংগ্রামে মুসলমানদের ভুমিকা সত্যেন সেন
/ ২৪৮
📝 লেখা 📖 পিডিএফ

বশংবদ আলীগড় কলেজের কতৃপক্ষ: কংগ্রেসের বিরুদ্ধে সবাত্মক প্রচার আক্রমণ চালিয়ে বাচ্ছিল। আবছুল কাদেরের ছেলে শাহ মহম্মদ স্যার সৈয়দ আহমদের এই প্রতিক্রিয়াশীল নীতির বিরুদ্ধে প্রতিবাদ করে এবং রাজনৈতিক প্রয়োজনে হিন্দু মুসলমানের মিলনের আহ্বান জানিয়ে এক ফতোয়া জারি করলেন। এই ফতোয়ার নীচে এক হাজার উলেমার স্বাক্ষর ছিল। এই ফতোয়ার শিরোনামা ছিল “নসরত আল আব্বার” অর্থাৎ কল্যাণের বিজয়। ১৮৮৮ সালে এলাহাবাদে অনুষ্ঠিত কংগ্রেসের বাধিক সম্মেলনে হাজার হাজার ফতোয়! ছড়িয়ে দেওয়া হয়েছিল । এরপর থেকেই লুধিয়ানা উদারপন্থী জাতীয়তাবাদের কেন্দ্র হয়ে দাড়িয়েছিল। এই আদর্শ প্রচারের জন্য প্রথমে একটি সাপ্তাহিক পঞ্জিকা 1 এবং পরে “অবজারভার' নামে একটি ইংরাজী পত্রিকা প্রকাশ করা হয়েছিল। তাদের জা তীয়তাবাদী দৃষ্টিভষ্গীর জন্য তারা প্রথম থেকেই সরকারী কর্তূ- পক্ষের বিরাগভাজন হয়েছিলেন । তা সত্তেও ‘অবজারভার' পত্রিকাটি ১৯১৯ সাল পর্যন্ত কোনমতে টিকে ছিল। এই শাহ মহম্মদের পুত্র মওলানা মহম্মদ জাকেরিয়া এবং তারই পুত্র মও- লানা হাবিবুর রহমান 1 তিনি ১৮৯২ সালে লুধিয়ানায় জন্মগ্রহণ করেন । প্রথম বিশ্বযুদ্ধের পর খিলাফত সমস্থ নিয়ে সারা ভারতের মুসলমানদের মধ্যে প্রবল বৃটিশ বিরোধী বিশ্োভ দেখ দিয়েছিল । লুিয়ানার আলেমরাও, এই ব্যাপারে সংশ্রামী ভূমিকা নিয়ে এগিয়ে এসেছিলেন । গান্ধীজী এই আন্দোলনকে সমর্থন জানিয়েছিলেন । শুধু সমর্থনই নয়, এই আন্দোলনের মূল নেতৃও গ্রহণ করেছিলেন॥ তখন মওলানা হাবিবুর রহমান কংগ্রেসে যোগদান করেন। & হাবিবুর রহমান বাল্যকালে তাদের প্রচলিত রীতি অনুযায়ী “মাদ্রাসায় পড়েছিলেন। পরে -তিনি উচ্চশিক্ষা লাভের জন্য জালান্দরে, অমুতসরে এবং সবশেষে ১৯১৪ সালে দেওবন্দে যান। তিনি ১৯২৯ সালে “মজলিস্‌-ই-আহরর' পার্টি গঠন করেন। গআহরর” শব্দের অর্থ “যুক্ত মানুষ” তাহলে “মজলিস-ই-আহররের' অর্থ হলো, “মুক্ত মান্নষের সংস্থা। তিনি উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ, পাঞ্জাব, বিহার ও ২৪১

— পৃষ্ঠা ২৩৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।