মওলানা হাবিবুর রহমান লুধিয়ানী মওলানা হাবিবুর রহমান লুধিয়ানী ছিলেন পাঞ্জাবের লুধিয়ানার অধিবাসী । তাদের বংশে একটি দেশপ্রেমিক এতিহ্য ছিল, যেটা নিঃসন্দেহে তার চরিত্রের উপর প্রভাব বিস্তার করেছিল। এখানে গহে পুরানে! দিনের কাহিনীটির উল্লেখ করছি। J এই এঁতিহ্যের উৎস সন্ধানে আমাদের ফিরে যেতে হবে ১৮৫৭ সালের মহাবিদ্রোহের যুগে । লুধিয়ানার ধর্মীয় নেতাদের মধ্যে সবচেয়ে বিশিষ্ট পরিবারটি এই মহাবিদ্রোহে অংশগ্রহণ ক্রেছিল। পরিবারের প্রধান ছিলেন আবছল কাদের ।. দিলীশ্বর বাহাছুর শাহ্ স্বাধীনতার ঘোষণার পর আবছুল কাদেরকে দিল্লীতে চলে আসার জঙ্ক নির্দেশ পাঠালেন। সেই নির্দেশ পেয়ে আবছুল কাদের এবং তার বীর ছেলেরা দিল্লীর পথে যাআা করলেন। 'কিন্ত সে পথ বড় বিপজ্জনক, পথে পথে বুটিশ সৈহাদের ঘাটি । আবছুল কাদেরের সশস্ত্র দল সেই প্রতিরোধের বিরুদ্ধে লড়াই করে রাজধানী দিল্লী শহরে গিয়ে পৌছেছিলেন। আজাদ দিল্লীর পতনের পর আবদুল কাদের ও'ঙার পরিবার কোন মতে প্রাণ বাচিয়ে পাতিয়ালার অরণ্যে গিয়ে আশ্রয় নিলেন। বুটিশ সরকার বহু চেষ্টা! করেও তাদের ' গ্রেফতার করতে পারলো! না। পরে মহারাণী ভিষ্টোরিয়া যখন “এমনেস্টি' বা সাধারণ ক্ষমা ঘোষণা করলেন, আবদুল কাদেরের পরিবার তখন লুধিয়ানায় ফিরে এলো! । কিন্তু আবদুল কাদের তার জন্মভূমিতে ফিরে আসার স্থযোগ পান নি। পথেই তার মৃত্যু ঘটেছিল ।' আবছুল কাদেরের ছেলেরা দেশে কিরে এসে তাদের পুরুষানুক্রমিক বৃত্তি ধর্মীয় শিক্ষাদানের কাজে আত্মনিয়োগ করলেন । ১৮৮৫. সালে যখন ভারতীয় কংগ্রেসের জন্ম হল, আবদুল কাদেরের ছেলেরা তাকে স্বাগত জানালেন। ঠিক সেই সময় বুটিশ সরকারের, প্ররোচনায় তাদের একান্ত
— পৃষ্ঠা ২৩৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।