গণ-অভ্যু্থান-এর ফলে আয়ুব খানের পতন ঘটল বটে, কিন্তু তার ফলে গণতন্ত্র ফিরে এল না, আন্দোলন বিপথগামী হয়ে যাওয়ার ফলে ইয়াহিয়। খানের সামরিক শাসন তার স্থান দখল করে নিল। অবশেষে বাংলাদেশের মুক্তিযুদ্ধের জয়লাভের ফলে ১৯৭২ সালে ইয়াহিয়া খানের সামরিক শাসনেরও অবসান ঘটল । এই অবস্থায় আবছুল গফফার খান আর কাবুলে চুপ করে বসে থাকতে পারলেন না। পাকিস্তানে গণতান্বিক সরকার গঠনের ফলে তার কাজের স্বুোগ আবার ফিরে এসেছে, এই আশা নিয়ে তিনি অবিলম্বে ফিরে এলেন স্বদেশে, তার আপনজনদের মাঝখানে |: কিন্তু পাকিস্তানের ভূট্টো সরকারের প্রকৃত চরিত্র উদঘাটিত হতে বেশীদিন সময় লাগল না। নামে গণতান্ত্রিক সরকার হলেও কার্ধতঃ স্বৈরাচারী শাসন ব্যবস্থার দিক দিয়ে সামরিক সরকারগুলির সঙ্গে তার কোনও প্রভেদ ছিল না । ফলে সীমান্ত প্রদেশ ও বেলুচিত্তানের সংগ্রামী জনতাকে আবার এক নৃতন সংগ্রামের মধ্যে ঝাপিয়ে পড়তে হল। এবারকার সংগ্রাম-এর রূপ আগেকার সংগ্রামের চেয়ে অনেক বেশী তীত্র ও ভয়াবহ। মাকিন অস্ত্র সাহায্যে পরিপুষ্ট তূট্টো সরকার পশতুভাষী পাঠান ও বেলুচদের প্রতিরোধকে চূর্ণ করে দেবার জন্ তার সর্বশক্তি নিয়োগ করেছিল। কিন্তু তাদের সংগ্রাম আজও অব্যাহতভাবে চলেছে। | এ কিন্তু আজ দেশ-বিদেশের সকলের মুখেই এই প্রশ্ন, আবছুল গফফা'র খান. আজ কোথায়? শোন। গেছে তাকে পাকিস্তান জেলে আটক করে রাখ! হয়েছে। কিন্তু পাকিস্তান সরকারের তরফ থেকে এ সম্পর্কে কোনও উত্তরই পাওয়া যায়নি। সারা বিশ্বের স্বাধীনতাপ্রিয় প্রগতিশীল মানুষ আজ চির-সংগ্রামী আবছুল -গফফার খানের নিরাপত্তা ও যুক্তির জন্য উৎকিত হয়ে আছেন। ২৩৯
— পৃষ্ঠা ২৩৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।