সেদিন এক কঠিন পরীক্ষার মুখে পড়েছিলেন । এই ছুঃসময়ে ভার বিপন্ন দেশ- বাসীদের এই অবস্থার মধ্যে ফেলে তিনি কি করে বাইরে চলে যাবেন ! কিন্তু অমস্ত দিক বিবেচনা করার পর এবং ভবিষ্যতের কথা চিত্ত করে তিনি আপাততঃ আফগানিস্তানে চলে যাবার সিদ্ধান্ত গ্রহণ করলেন। আফগানিস্তান সরকার সেদিন সমগ্র পাঠান জাতির গৌরব সর্ধজনশ্রদ্ধেয় বাদশা খানকে রাজ-অতিথির মর্যাদা দিয়ে গ্রহণ করে নিলেন। তাকে দেখবার জন্য, তার মুখের কথা শোনবার জন্ সারা আফগানিস্তানের মানুষ দলে দলে কাবুলের পথে যাত্রা করল। তিনি যে কটি বছর আফগানিস্তানে কাটিয়েছেন, ততদিন তাদের কাছ থেকে শুধু শরন্ধাই নয়, আপনজনের মতন ভালোবাসাও পেয়ে এসেছেন। কিন্তু তাই নিয়ে তার মনে শাস্তি বা তৃপ্তি ছিল না, এই ছুদিনে ধাদের ছেড়ে চলে এসেছেন তাদের কাছে ফিরে যাবার জন্য ভার প্রাণ ছটফট করে মরত। কাবুলে বসেও তিনি সীমান্ত প্রদেশের সহকর্মীদের কাছে আন্দোলন ও সংগঠন সম্পর্কে নির্দেশ পাঠাতেন। ১৯৬৯ সালে তিনি কয়েক মাসের জন্ত কাবুল থেকে ভারত এসে- ছিলেন। স্বাধীনতা ও দেশ বিভাগের পর এইবারই তিনি প্রথম এলেন। সে সময় তিনি বলেছিলেন যে, তিনি ভারত ভ্রমণের উদ্দেশ্য নিয়ে এখানে আসেন নি। তিনি দেখতে এসেছিলেন সীমান্ত প্রদেশের পাঠানদের এই ছুঃসময়ে ভারত সরকার ও ভারতের কংগ্রেস তাদের সাহায্য করার জন্য কিরকম উদ্ভোগ ও প্রস্ততি নিয়ে চলেছে। দেশ বিভাগের সময় কংগ্রেস নেতারা বারবার তাকে এই আশ্বাস দিয়েছিলেন যে, সীমান্ত-প্রদেশের পাঠানরা যদি কখনও অত্যাচারের মুখে পড়ে, তাহলে ভারত অবশ্যই তাদের সাহায্যের জন্ত এগিয়ে যাবে। কিন্ত ভারতে এসে কি দেখলেন তিনি? দেখলেন সীমান্ত প্রদেশের এই ছুদিনে ভারত নিবিকার দর্শকের ভূমিকা গ্রহণ করে চলেছে। এই অভিজ্ঞতা তার মনে গভীর প্রতিক্রিয়ার স্ষ্টি করেছিল । তার ভারত সফরের এই কণটি' মাসে তিনি ভারতের বিভিন্ন অঞ্চলে বক্তৃতা করেছিলেন। সেই বক্তৃতাগুলির মধ্য দিয়ে তার মনের বেদনা, অভিমান ও বিক্ষোভ নুম্পষ্টভাবে ধ্বনিত হয়ে উঠেছিল । ১৯৬৯ সালে সমগ্র পাকিস্তানে, বিশেষ করে পূর্ব-বাংলায় ব্যাপক ২৩৮
— পৃষ্ঠা ২৩৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।