বিরুদ্ধে কেউ সামাস্যতম প্রতিবাদ করলেও তাকে দমন নীতির শিকারে পরিণত হতে হত। বিশেষ করে সীমান্ত প্রদেশ ও বেলুচিস্তান আয়ুব খানের জঙ্গী সরকারের আক্রমণের প্রধান লক্ষ্য হয়ে টাডিয়েছিল। সীমান্ত এদেশ ও বেলুচিস্তানের সংগ্রামী জনতা তাদের বিশিষ্ট নেতারা জেলখানায় অবরুদ্ধ থাকলেও এই স্বৈরাচারী বিধি-নিষেধকে নিঃশব্দে মেনে নেয় নি। সারা পাকিস্তানে এই প্রতিবাদ-আন্রোলনে তারাই সবচেয়ে প্রথম এবং সবচেয়ে বেশী সোচ্টার হয়ে উঠেছিল। ফলে এই ছুটি প্রদেশের উপর মাসের পর মাস ধরে জঙ্গী সরকারের হিংঅ আক্রমণ চলেছিল। এই আক্রমণে বহু লোককে ফাসিতে ঝুলতে হয়েছে এবং নানাভাবে জীবন দিতে হয়েছে। এমনকি এক সন্ত্রাসের রাত সুপ্তি করার উদ্দেশ্যে বেলুচি- স্তানের নিরন্তর জনতার উপর বোমাবর্ধণ পর্যন্ত কর! হুয়েছে। কিন্ত এ সমস্ত নিষ্ঠুর ও বিভৎস ঘটনা খন ঘটে চলছিল তখন এই ছুটি প্রদেশের খবর বাইরের কেউ ঘুর্ণাক্ষরেও জানতে পারে নি। বেশ কিছুকাল বাদে এ সমস্ত খবর জানা গিয়েছিল। ১৯৬৩ সালে একমাত্র সীমান্ত গ্রদেশেই সর্বসমেত ৩০০০ কর্মী জেলখানায় পচে মরছিল এবং তাদের প্রায় ৪২ কোটি টাক! মূল্যের সম্পত্তি বাজেয়াপ্ত করে নেওয়া হয়েছিল দীর্ঘ কারাবাস ও জেল কতৃপক্ষের অমানুষিক আচরণের ফলে আবদুল গফফার খান অত্যন্ত অসুস্থ হয়ে পড়েন এবং তার অবস্থা এতই আশংকাজনক হয়ে পড়েছিল যে, ১৯৬৪ সালের ৩০শে জানুয়ারী তারিখে সরকার তার মুক্তির নির্দেশ দিলেন! জেলখানায় তার মৃত্যু ঘটলে ব্যাপারটা বড়ই দৃষ্টিকটু হবে এই আশংকায় সেদিন তাকে মুক্তি দেওয়া হয়েছিল। যখন তিনি মুক্তি পেয়ে বাইরে বেরিয়ে এলেন, তখন তার শয্যাশায়ী অবস্থ।। তার সহকর্মী ও আপনজনদের মনে তার জঙ্য গভীর উদ্বেগের স্থষ্টি হয়েছিল । এ সম্পর্কে কোনই সন্দেহ ছিল না যে, এই সামরিক সরকার, তাকে কোনও রকম কাক্ত করার সুযোগ দেবে না, ফলে দুদিন বাদে, আবার তাকে জেলে যেতে হবে এবং শেষ পর্যন্ত তাকে কারাগৃহের অন্তরালে পৃথিবীর বুক থেকে চির বিদায় নিতে হবে.। তাই তার কাছে সকলের অনুরোধ, তিনি যেন দেশত্যাগ করে আফগানিত্তানে চলে যান। আবদুল গফফার খান ২৩৭
— পৃষ্ঠা ২৩৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।