বৃটিশবিরোধী স্বাধীনতা সংগ্রামে মুসলমানদের ভুমিকা সত্যেন সেন
/ ২৪৮
📝 লেখা 📖 পিডিএফ

জি, এম, সৈয়দ এবং মিঞা ইফতেখার উদ্দিন ঢাকায় সম্মিলিত এক অনুষ্ঠানে মিলিত হয়ে পাকিস্তান স্যাশনাল আওয়ামী পার্টি গঠন করলেন।. ইতিমধ্যে পাকিস্তান সরকারের আভ্যন্তরীণ দলাদলির ফলে ঘনঘন মঞ্রিসভার অদল বদল ঘটছিল।. সেই কারণেই ডাঃ খান সাহেবকে সীমান্ত প্রদেশের মুখ্যমন্ত্রীর পদ থেকে অপসারিত হতে হয়েছিল। আবার সেই কারণেই তাকে শেষ পর্যন্ত গুপ্তথাতকের হাতে প্রাণ দিতে হল। ১৯৫৮ সালের অক্টোবর মাসে পাকিস্তানের রাজনৈতিক মঞ্চে এক নূতন দৃশ্য উদংঘাটিত হল। প্রেসিডেট ইস্কান্বার মির্ভ ও প্রতিরক্ষা মন্ত্রী জেনারেল আয়ুব খান তথাকথিত এক নূতন বিপ্লবের মধ্য দিয়ে পাকিস্তানের গণতান্ত্রিক ব্যবস্থার শেষ চিষ্নটুকুও মুছে দিলেন। ফলে ১৫৫৮ সালে ১১ই অক্টোবর তারিখে আবছুল গফফার খান এবং পূর্ববঙ্গের আট জন বিশিষ্ট নেতা “পাবলিক সেফটি এ্যাক্ অনুসারে গ্রেফতার হলেন | তাছাড়। বেনুচিত্তানের জনপ্রিয় নেতা আবছুস সামাদ খানকেও গ্রেফতার করে তাকে ১৪ বৎসর সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হল। পাকিস্তানের সর্বত্র সামরিক আইন জারি বরা হয়েছিল । অতঃপর ২৭শে অক্টোবর তারিখে জেনারেল আয়ুব খান প্রেসিডেন্ট ইস্কান্দার মির্জাকে গদিচযাত করে এবং তাকে কোয়েটায় অন্তরীণ রাখার ব্যবস্থা করে স্বযং প্রেসিডেন্টের আসন গ্রহণ করে বসলেন॥ তার ঘোষণা অনুযায়ী প্রধানমন্ত্রীর পদ বিলুপ্ত করে দেওয়া হল । : ১৯৫৯ সালের ৪ঠা এপ্রিল তারিখে সামরিক সরকার আবদুল গফফার খানের বান্ধক্য ও স্বাস্থ্যহানির কারণ দেখিয়ে তার মুক্তিদানের নির্দেশ দিলেন। j মুক্তি লাভের পর আবছুল গফফার খান সীমান্ত প্রদেশের বিভিন্ন অঞ্চল সফর করে চললেন এবং আধুর খানের সামরিক সরকারের স্বেচ্ছাচারী শাসন ব্যবস্থার বিরুদ্ধে প্রচার চালিয়ে যেতে লাগলেন। ফলে ১৯৬১ সালের ১১ এপ্রিল আবার তাকে গ্রেপ্তার করা হল। গ্রেপ্তারের পর ছ'মাস বাদে বাদে তার আটকের মেয়াদ বাড়িয়ে দেওয়া হচ্ছিল। সামরিক শাসন চালু হওয়ার পর থেকে পার্কিস্তানের নাগরিকদের ব্যক্তি স্বাণীনতা বলতে কিছুই ছিল না। সামরিক সরকারের এই অনাচারের ২৩৬

— পৃষ্ঠা ২৩২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।