বেলুচিস্তান সফর করা সম্ভব হয় নি। অতঃপর এক ইউনিট পরিকল্পনার বিরুদ্ধে প্রচার করার জন্য তিনি, করাচি, পাঞ্জাব ও পুর্ববাংলা ' সফর করলেন। Bl ডাঃ খান সাহেব ইতিপূর্বে এক ইউনিটের প্রশ্নে তাদের পার্টি থেকে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে পড়ে সরকারী দলে যোগদান করেছিলেন। আবদুল গফফার খান তার সম্পর্কে এই স্পষ্টোক্তি করতে দ্বিধা করেননি, “ডাঃ খান সাহেব পাঞ্জাবীদের উৎকোচ নিয়ে পাঠানদের সর্বনাশ সাধন করছেন । যেলোক নিজের স্বার্থ সাধনের উদ্দেশ্যে এ লোক সৎ আর ও লোক অসৎ বলে প্রচার করে বেড়ায় তাকে আমরা কোনমতেই পাঠানদের প্রতিনিধি হিসেবে গ্রহণ করতে পারি না।” ১৯৫৬ সালের ১৬ই জুন তারিখে আবদুল গফফার খানকে রাষ্ট্রদ্রোহিতা ও বিভিন্ন শ্রেণীর মধ্যে বিদ্বেষ স্থ্টির অভিযোগে গ্রেফতার করা হুল। ১৯৫৭ সালের ২৪শে জ্কানুয়ারী তারিখে লাহোর হাইকোর্টের বিচারপতি তার বিরুদ্ধে আনীত ঘামলায় এই রায় দিলেন যে, তাকে আদালত চলা- কালীন সময় পর্যন্ত »্াটক থাকতে হবে এবং চৌদ্দ হাজার টাকা অর্থদণ্ড দিতে হবে। আবছুল 1ফফার খান জরিমানার টাকা দিতে অস্বীকৃতি জানা- বার ফলে সরকার ভার সম্পত্তি বাজেয়াপ্ত করে জরিমানার টাকা আদায় করে নিলেন,। | ৃ আবছুল গফফার খান ও তার পার্টি এক ইউনিট পরিকল্পনার বিরুদ্ধে বিরাম প্রচার কার্য লিয়ে যাচ্ছিলেন । আরও কয়েকটি ছোট ছোট পার্টি তাদের সমর্থক ছিল। ইতিমধ্যে পশ্চিম পাকিস্তানের ছয়টি বিরোধী দলকে নিয়ে যে ম্তাশনাল পার্টি গঠিত হয়েছিল, ১৯৫৭ সালের ২৭শে জানুয়ারী আবছুল গফফার খানের পার্টিও তার সঙ্গে যোগ দিল। তারা অবিলম্বে নির্বাচন অনুষ্ঠানের জঙন্ঠ দাবী জানাল । তাদের প্রধান বক্তব্য ছিল এই যে, যেহেতু ইতিপূর্বে এক ইউনিট পরিকল্পনা সম্পর্কে জনসাধারণের মতামত - গ্রহণ কর! হয়নি, সেই কারণে এই নির্বাচনের মধ্য দিয়েই এ সম্পর্কে তাদের মতামত জানতে হবে। i ১৯৫৭ সালের জুলাই মাসে আবছুল গফফার খান, মৌলানা ভাসানী, ২৩৫
— পৃষ্ঠা ২৩১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।