নির্দোষ' এই একটিমাত্র উক্তি করা ছাড়! আবছুল. গফফার খান আত্মপক্ষ সমর্থনের জন্য আর কিছুই করেন নি। তাকে ক্রন্টিক়ার ক্রাইসস, রেগু- লেশনের ৪০ ধারা অনুযায়ী ৩ বৎসরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত কর! হল । আবছুল গফফার খানকে জেলখানায় আটক করার পর. সীমান্ত প্রদেশের মুখ্যমন্ত্রী আবছুল কাইঘুম খান খুদাই খিদমতগার বাহিনীর উপর ব্যাপক আক্রমণ শুরু করলেন। আবছুল গফফার খানের গ্রেন্তারের প্রতিবাদে খুদাই খিদমতগার বাহিনী নানা স্থানে বিক্ষোভ প্রদর্শন করেছিল | এবার তাদের দলে দলে গ্রেপ্তার কর! হতে লাগল এবং সারা সীমান্ত প্রদেশে নেমে এল নিদারুণ অত্যাচার | এই উপলক্ষে ১৯৪৮ সালের ১২ই আগস্ট তারিখে চরসদ্দার অন্তর্গত ' বাধরা গ্রামে যে ন্বশংস হত্যাকাণ্ড অনুষ্ঠিত হয়েছিল, একমাত্র জালিয়ান- ওয়ালাবাগের হত্যাকাণ্ডের সঙ্গে তার তুলনা করা চলে । সরকারী হিসাবে এই গুলিবর্ষণের ফলে ১৫ জন হত ও ৫০,.আহত হয়েছিল। এই হি সাবট! একেবারে মিথ্যা ॥ পরে জান! গেছে থে এই গুলিবর্ষণের ফলে শত শত লোক সেখানে প্রাণ দিয়েছিল | তার কারাবাসের ৩ বৎসর মেয়াদ পূর্ণ হয়ে যাওয়ার পর আবছুল গফফার খানকে ১৮১৮ সালের বেঙ্গল রেগুলেশন অনুযায়ী রাজবন্দী হিসাবে আটক করা হল। k ১৯৫২ সালের এপ্রিল মাসে লাহোরের মেয়ো হাসপাতালে তার এক গুরুতর ধরনের অস্ত্রোপচার হয়। তখন তার স্বাস্থ্য সম্পর্কে দেশের মধ্যে ও দেশের বাইরেও বিশেষ উদ্বেগের সঞ্চার হয়েছিল । ১৯৫৪ সালের জানুয়ারী মাসে আবছুল গফফার খানকে রাওয়ালপরিণ্ডি জেল থেকে মুজি দেওয়া হয়। এছাড়া খুদ্বাই খিদমতগারদের মধ্যে যাদের আটক করা হয়েছিল অথব1! গতি- বিধি নিয়গ্রণ কর| হয়েছিল অথবা! যাদের প্রতি বহিষ্কারের আদেশ দেওয়া হয়েছিল, সরকার তাদের উপর থেকে এই আদেশ তুলে নিলেন । জেল থেকে বেরিয়ে আসার পর আবছুল গফফার খানকে রাওয়ালপিপডির জারকিট হাউসে গৃহ-অন্তরীণ করে রাখা হল। তাকে চিঠিপত্র লেখার সুযোগ থেকে বঞ্চিত কর! হয়েছিল । বাইরের কোন লোক তার সঙ্গে সাক্ষাৎ করতে ২৩৩
— পৃষ্ঠা ২২৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।