. নিষ়নণে রাখার ভন্ক তারা চুঢ সংকল্প ছিলেন । মুসলিম লীগের কুৎসা এবং পাকিস্তান সরকারের বিরুদ্ধতাকে অগ্রাহা করে আবদুল গফফার খান: ও খুদাই বিদমতগার-বাহিনী পাখতুনিভ্তানের আদর্শকে সামনে রেখে দিনের পর দিন আন্দোলন চালিয়ে যাচ্ছিলেন এবং এই আন্দোলন ক্রমেই উচ্চ থেকে উচ্চতর পর্যায়ে উঠতে লাগল । একটা কথা বিশেষভাবে উল্লেখযোগ্য, স্বাধীনতা লাভের সময় সীমাস্ত প্রদেশে ডাঃ খান সাহেবের মুথ্যমন্ত্রীহে কংগ্রেসী মন্ত্রীসভা প্রশাসন কার্ধে নিযুক্ত ছিল। পাকিস্তান প্রতিষ্ঠার পরই গভর্নর জেনারেল মিঃ জিন্নাহ সম্পূর্ণ অগণতান্ত্রিক পন্থায় এই মন্ত্রীসভাকে খারিজ করে দিয়ে মুসলিম লীগের কুখ্যাত নেতা আবছুল কাইয়ুম খান-এর মুখামন্্রীতধে লীগ মন্ত্রীসভা গঠনের নির্দেশ দিয়েছিলেন। ১৯৪৮ জালের এপ্রিল মাসে মিঃ জিল্নাহ্ গভর্নর জেনারেল হিসাবে. প্রথয়বারের মত সীমান্ত প্রদেশে এলেন। আবছুল গফফার খান. গভর্নর জেনারেল মিঃ জিন্নাহ্কে অভ্যর্থনা দানের জন্য খুদাই খিদমতগারদের পক্ষ থেকে আমন্ত্রণ জানিয়েছিলেন । আবছুল কাইয়ুম খান প্রথম থেকেই মিঃ জিন্নাহর কাছে আবছুল গফফার খান ও খুদাই খিদমত- গার বাছিনীর বিরুদ্ধে বিষোদগার করে চলেছিলেন । তার কু-পরামর্শে চালিত হয়ে মিঃ জিন্নাহ আবছল গফফার খানের এই আমন্ত্রণ অগ্রাহ্য করলেন এবং সীমান্ত প্রদেশ ত্যাগ করে রাজধানীতে ফিরে যাবার সময় খুদাই খিদমতগার বাহিনীকে সম্পূর্ণভাবে নিশ্চিহ্ন করে দেয়ার জন্য নির্দেশ দিয়ে গেলেন। আবছুল গফফার খান অসাম্প্রদায়িক ও প্রগতিশীল আদর্শকে সামনে রেখে “পিপলস্ পার্টিংনামে একটি পার্টি গঠন করেছিলেন । এই পার্টি দেখতে ' দেখতে জনপ্রিয় হয়ে উঠল, পাঠানরা দলে দলে এই পার্টিতে যোগ দিতে লাগল । ঃ f অবস্থা দেখে পাকিস্তান সরকার শঙ্কিত হয়ে উঠলেন এবং তারা আব- দুল গফফার খানকে গ্রেপ্তার করার সিন্ধান্ত গ্রহণ করলেন। পাকিস্তান রাষ্ট্রের বিরুদ্ধে গভীর বড়যন্্রমূলক .কার্ধে লিপ্ত থাকার অভিযোগে তার বিরুদ্ধে এক মামলা আনা হল। এই অভিযোগের উত্তরে «আমি সম্পূর্ণভাবে ২৩২
— পৃষ্ঠা ২২৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।