আমাদের একদল নেকড়ের মুখে ছুড়ে ফেলে দিচ্ছেন," “আপনারা আমা- দের হাতে পায়ে বেঁধে শত্রুর হাতে তুলে দিচ্ছেন” ইত্যাদি: উক্তি করেছেন । কিন্তু তার এই প্রতিবাদে সেদিন কোনই ফল হয় নি। গণভোট অনুষ্ঠান সম্পর্কে তার নীতিগতভাবে আপত্ডি ছিল । তাছাড়া খণভোট অনুষিত হলে সারা সীগান্ত প্রদেশেই যে দাঙ্গা-হাঙ্গামা ও ধ্বংস কার্য পরিচালিত হবে সেই ভবিষ্যৎ চিত্রটা তিনি সুস্পষ্টভাবে দেখতে পাচ্ছিলেন। মুসলিম লীগের গুণ্ডারা ইতিমধ্যে সীমান্ত প্রদেশে কম্মীদের ঘরে ঘরে আক্রমণ করে মারপিট, লুণ্ঠন ও অগ্লিকাণ্ডের কাজ চালিয়ে যাচ্ছিল, বৃটিশ অফিসাররা পিছন থেকে" তাদের. উৎসাহ যুগিয়ে চলে- ছিল। এই অবস্থার মধ্যে সত্যিকারের গণভোটের অনুষ্ঠান কিছুতেই সম্পন্ন হতে পারে না। তাই তিনি সুস্পষ্টভাবে এই অভিমত ব্যক্ত কর- লেন, সীমান্ত প্রদেশে কংগ্রেস এই গণভোটে যোগদান করতে পারে না প্রাদেশিক কংগ্রেস কমিটিও শান্তিপূর্ণভাবে: গণভোট অনুষ্ঠানকে বয়কট করার প্রস্তাব গ্রহণ করল। তার ফলে সীমান্ত প্রদেশে যে গণভোট অনুষ্ঠিত হল, তা৷ গণতোটের প্রহসন মাত্র । আর এই প্রহসনের মধ্যদিয়ে কংগ্রেসের এই শক্তিশালী কেন্দ্রটি সীমান্ত প্রদেশ পাকিস্তান রাষ্ট্রের অস্ত- ভুক্ত হয়ে গেল । রর ১৯৪৭ সালের ১৪ই ও ১৫ই আগস্ট তারিখে পাকিস্তান ও ভারত স্বাধীন রাষ্ট্র হিসাবে ঘোষিত হল। পাকিস্তান ও ভারত স্বাধীনতা লাভ করল বটে, কিন্তু সীমান্ত প্রদেশের পাঠান ও বালুচরা এই স্বাধীনতাকে যথার্থ স্বাধীনতা বলে গ্রহণ করে নিতে পারে -নি। অনেকদিন আগে থেকেই তার! পশতুভাষী পাঠান ও বালুচদের অ'ত্মনিয়ন্রণের অধিকার লাভের জন্য পাখতুমিত্তান গঠনের দাবী জানিয়ে আসছিল। এবার আবছুল গফফার খান ও বার্লুচ নেত৷ আবদুস .সালাম খান-এর নেতৃত্বে সেই দাবী নিয়ে বলিষ্ঠভাবে সামনে এগিয়ে এলো। পাকিস্তানের কেন্দ্রীয় সরকারের পাঞ্জাবী শাসকচক্র আগে. থেকেই এই ছুটি জাতীয়তাবাদী প্রদেশের উপর খড়গ হত্ত ছিলেন । তাছাড়া বিপুল খনিজ সম্পদের সম্তাবনাপুর্ণ বেলুচি- স্তান এবং সীমান্ত প্রদেশের মত গুরুত্বপূর্ণ অঞ্চলকে সম্পূর্ণভাবে নিজেদের ২৩১
— পৃষ্ঠা ২২৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।