পরিভ্রমণ করে চলেছিলেন। এদিকে জাপান রেঙ্গুন শহর দখল করে নেওয়ার ফলে ভারতের দিক থেকে যুদ্ধ পরিস্থিতি খুবই গুরুতর হয়ে দাড়িয়েছিল। সবাই আশংকা করছিল জাপানীর! অনিবার্ষভাবে ভারতে এসে প্রবেশ করবে এবং ভারত দ্বিতীয় বিশ্বযুদ্ধের অন্থতম কেন্দ্র হয়ে দাড়াবে। এই আশংকা সীমান্ত প্রদেশে সংগঠনের কাজে রত আবছুল গফফার খানের মনেও দেখ। দিয়েছিল । গান্ীজীর মত তিনিও স্থির করেছিলেন যে, তারা অহিংস অসহযোগের পছ্থায় আক্রমণকারী জাপ-বাহিনীকে প্রতিরোধ করবে । কংগ্রেস ওয়াকিং কমিটির সঙ্গে তার মতানৈক্যের কথা বুঝতে পেরে গান্ধীজী অনেক দিন আগেই কংগ্রেসের নেঙুত্ব ছেড়ে দিয়ে দুরে সরে দাড়িয়ে- ছিলেন। কিন্তু জাপানীদের আক্রমণ যখন আসন্ন হয়ে দাড়াল, তখন তিনি আর স্থির থাকতে পারলেন না । তিনি কংগ্রেস ওয়াকিং কমিটির সভায় এই মর্মে এক জরুরি প্রস্তাব উত্থাপন করলেন, বুটিশ সরকার অবিলম্বে তার সৈশ্ঠবাহিনী সহ এদেশ ত্যাগ করে চলে যাক্, ভারতবাসীরা নিজেরাই তাদের নিজেদের পায় আক্রমণকারীদের মোকাবিলা করবে । এই প্রস্তাবের সঙ্গে এ কথাও ছিল যে, বুটিশ সরকার যদি এই প্রস্তাব অগ্রাহ্য করে, তাহলে সার। ভারতব্যাপী শেষ সংগ্রাম শুরু করা হবে। ‘ডু অর ডাই’ (Do or Die) অর্থাৎ করেঙ্গে ইয়া মারছ্গে* এটাই হবে এই সংগ্রামের আদর্শ। এই প্রস্তাবই ‘কুইট-ইণ্ডিয়!’ বা ‘ভারত ছাড়’ প্রস্তাব। এঁতিহাসিক ৯ই আগস্ট তারিখে এই প্রস্তাব নিখিল ভারত কংগ্রেস কমিটির সভায় অনুমোদিত ও গৃহীত হল। এই প্রস্তাবের প্রতিলিপি বিবেচনার জন্থ বড়লাটের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছিল । ভারত সরকার সঙ্গে সঙ্গে সারা ভারতের বিশিষ্ট কংগ্রেস নেতা- দের গ্রেফতার করে এই প্রস্তাবের উত্তর দিলেন । দেশের মানুষ উত্তেজনায় উত্তপ্ত হয়ে উঠেছিল । নেতাদের গ্রেফতারের প্রতিবাদে সার! দেশব্যাপী এক অভুতপূৰ্ব বিক্ষোভ-আন্দোলন বিক্ফোরিত হয়ে পড়ল । এই আন্দোলনকে স্তন্ধ করে দেয়ার জন্য সরকার সর্বত্র' কঠিন দমননীতি প্রয়োগ করে চলেছেন। কিন্তু তার ফল হল বিপরীত । আন্দোলন এবার ২২৮
— পৃষ্ঠা ২২৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।