বৃটিশবিরোধী স্বাধীনতা সংগ্রামে মুসলমানদের ভুমিকা সত্যেন সেন
/ ২৪৮
📝 লেখা 📖 পিডিএফ

হত্যাকাণ্ডের অনুষ্ঠান করেছিল, সেই কাহিনী ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে স্মরণীয় হয়ে আছে। কিন্তু তার ফলে আন্দোলনের গতি কমা দুরে থাক বরঞ্চ বেড়েই চলল । সীমান্ত প্রদেশের পাঠানদের এই আন্দোলনকে দমন করার জন্য সরকারী পুলিশ ও সৈন্যবাহিনী শহরে ও গ্রামাঞ্চলে দিনের পর দিন যে বর্বর অত্যাচার চালিয়ে যাচ্ছিল, সংবাদপত্রে তা প্রকাশ করা নিষিদ্ধ করে দেওয়া হয়েছিল। সারা সীমান্ত গ্রদেশকে ঘেরাও করে তাকে সমগ্র দেশ থেকে বিচ্ছিন্ন করে রাখা হয়েছিল। যাতে এখানকার কোন সংবাদ বাইরে গিয়ে পৌছতে না পারে। fh আবদুল গফফার খান ও তার বিশিষ্ট কয়েকজন সহকর্মী তখন সীমান্ত প্রদেশের বাইরে পাঞ্জাবের গুজরাট জেলে বন্দী জীবন যাপন করছিলেন। ‘জেলে আসার পর থেকে এ সমস্ত কোন খবরই ভার কাছে পৌছায় নি। কিন্ত এই খবর বেশী দিন চাপা রইল না। জাফর শাহ ও আবছুল্লাহ শাহ নামে ভার ছুজন সহকর্মী গোপন পথে সীমান্ত প্রদেশের লৌহ বেষ্টনী ভেদ করে বেড়িয়ে এসে গুজরাট জেলে তার সঙ্গে সাক্ষাৎ করলেন। এপর্যন্ত খোদাই খিদমতগার বাহিনী কংগ্রেস বা মুসলিম লীগ কোন প্রতিষ্ঠানেই 'যোগদান করেনি । আবছুল গফফার খান তার এই ছুজন সহকর্মীকে দিল্লীতে প্রথম মুসলিম লীগ এবং পুরে কংগ্রেসের নেতাদের সঙ্গে সাক্ষাৎ করতে পাঠালেন। এদের মারফত তিনি তাদের কাছে এই অনুরোধ জানিয়েছিলেন যে সীমান্ত প্রদেশের পাঠানদের. ওপর যে বর্ধর অত্যাচার চলেছে, তারা যেন তার প্রতিকারের জন্ত চেষ্টা করেন। আর সেটা যদি সম্ভব ন! হয় তাহলে এই খবরগুলি যাতে বাইরের দুনিয়ায় প্রচারিত হতে পারে তারা যেন তার, এই অনুরোধ রক্ষা করেন। মুসলিম লীগ (নেতার! তার এই অনুরোধ কর্ণপাত করেননি। আর কংগ্রেস নেতারা জানালেন যে খুদাই খিদমতগার বাহিনী যদি এই আন্দোলনে সহ- যোগিত৷ করে চলে, তাহলে তাদের পক্ষে যতদুর সাধ্য তা তারা করবে। এই উত্তর পাওয়ার পর.আবছুল গফফার খান খুদীই খিদমতগার বাহিনীর পক্ষে কংগ্রেসে যোগদান করাই সহ ত হবে এই চুড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ কর- ২২৬

— পৃষ্ঠা ২২২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।