ঠিক এই সময় বৃটিশ সরকারের সঙ্গে আফগানিস্তানের যুদ্ধ বেধে গিয়ে ছিল। এই উপলক্ষে ভারত সরকার সমগ্র পেশোয়ার জেলায় সামরিক শাসনের ব্যবস্থা জারি করলেন। এই পরিস্থিতিতে আবছুল গফফার খানকে মর্ীন জেলে নিয়ে আটক করে রাখা হল। বৃটিশ সরকারের বিরুদ্ধে আন্দোলন, করার শাঙ্তিস্বরূপ উত্মনজাই গ্রামের লোকদের উপর ত্রিশ হাজার টাকার পাইকারী জরিমানা ধার্য করা হল। ফিন্তু কার্ধতঃ এই ত্রিশ হাজার টাকার স্থানে প্রায় এক লক্ষ টাকা আদায় করা হুয়েছিল। এই উপলক্ষে তার বৃদ্ধ পিত৷ বেহরান খানকেও তিন মাস কাল জেলে আটক থাকতে হয়েছিল । আবদুল গকফার খান এর ছয় মাস বাদে মুক্তি লাভ করলেন। এইধারই তিনি সর্বপ্রথম সচেতনভাবে রাজনীতির রণাঙ্গনে এসে দাড়ালেন । ১৯৩০ সালে আইন অমান্ত আন্দোলনে আবছুল গফফার খানের ' নেতৃত্ধে সংগঠিত “খুদ্াই খিদমতগার' বা লাল: কোর্তা বাহিনী ভারতের স্বাধীনতা সংগ্রামে এক অবিস্মরণীয় ভূমিকা গ্রহণ করেছিল । শুধু ভারতেই নয়, ভারতের বাইরেও এর খ্যাতি ছড়িয়ে পড়েছিল । 'খুদ্ধাই খিদমতগার" শব্দটির অর্থ 'খোদার সেবক'। আবছুল গফফার খানের মতে ধারা জনসাধারণের সেবক তারাই হচ্ছে প্রকৃত খোদার সেবক। সেই অর্থেই তিনি খুদাই খিদমতগার শব্দটিকে ব্যবহার করেছিলেন। এই স্বেচ্ছাসেবক বাহিনীর পরিধানে ছিল লাল পোশাঝ। সেই কারণে ভারা রেড্-শার্ট-ভলাটিয়ার বা লাল কোর্ডা বাহিনী নামেও পরিচিত । সূলতঃ সমাজ সংস্কারের উদ্দেশ্য নিয়ে তিনি ১৯২৯ সালে এই স্বেচ্ছা- সেবক বাহিনীর গঠনের কাজে হাত দিয়েছিলেন। পরে ১৯৩০, সালের আইন অমান্য আন্দোলনের সময় এই লাল কোর্ডা বাহিনীর নেতৃত্বে সারা সীমান্ত প্রদেশে ব্যাপক আল্দোলন ছড়িয়ে পড়েছিল। | ভারতের স্বাধীনতা আন্দোলনের ইতিহাসে ১৯২৯ সালে লাহোরে অনুষ্ঠিত কংগ্রেস সম্মেলন চির-স্মরণীয় হয়ে আছে। কংগ্রেসের এই অধি- বেশনে পূর্ণ স্বাধীনতার প্রস্তাব গ্রহণ করা হয়েছিল। একটা কথা স্মরণ রাখা দরকার, আবছুল গফফার খান তখনও কংগ্রেসের সঙ্গে আনুষ্ঠানিক ২২৪ -ষ্্প 53 ২.১ ১,২২২ হুশ
— পৃষ্ঠা ২২০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।