বৃটিশবিরোধী স্বাধীনতা সংগ্রামে মুসলমানদের ভুমিকা সত্যেন সেন
/ ২৪৮
📝 লেখা 📖 পিডিএফ

বিদ্রোহের প্রচার বাহিনী মহাবিড্রোহের ঘটনাবলী বিশ্লেষণ করলে একটা জিনিস স্পষ্ট হয়ে ওঠে, এই বিদ্রোহে যাঁরা নেতৃত্ব দিয়েছিলেন, চরিত্র, দৃষ্টিভঙ্গি ও যোগ্যতার দিক দিয়ে যথেষ্ট পার্থক্য ছিল এবং বির্রোহের পরিচালনার ব্যাপারে তাদের পরস্পর বিরোধিতা পদে পদেই প্রকট হয়ে উঠত। এই বিদ্রোহের এটাই ছিল সবথেকে বড় ছুর্বলতা। তাদের সংগঠনও মজবুত ছিল না, থাকার কথাও নয়। কিন্তু তা হলেও তাদের প্রচার-যন্ত বেশ কুশলতার সঙ্গেই কাজ করে চলেছিল, একথা অস্বীকার করা যায় না। এ সম্পর্কে সত্যেন সেন কতৃক লিখিত “মহাধিত্রোহের কাহিনী” থেকে নিয্বোক্ত উদ্ধংতি দেওয়া যাচ্ছে £ “একথা প্রচারিত হয়ে খিয়েছিল গ্রাম থেকে গ্রামে, প্রদেশ থেকে প্রদেশে সমস্ত ভারতময় ॥ হিন্দু, মুসলমান সকলের মধ্যেই একথা ছড়িয়ে পড়েছিল | ছোট বড় সবাই একথা জানত । হাটে মাঠে ঘাটে সর্বত্র এ আলোচনা চলত পলাশী যুদ্ধের একশো বহর পরে, ১৮৫৭ খ্রীষ্টাব্দে ২৩-এ জুন ফিরিঙ্গীদের রাজত্ব খতম হয়ে যাবে, দেশ আবার দেশের মানুয- দের হাতে ফিরে আসবে | কে প্রথম একথা! প্রচার করেছিল, কেউ তা' বলতে পারে না । কোন ফকীর, কোন সন্ন্যাসী, নাকি কোন বুৰিমান রাজনৈতিক নেতা? নাকি সমগ্র দেশের মানুষের প্রাণের উদগ্র কামনা এ ভবিধ্যদ্বাণীর মধ্যে দিয়ে রক্ত রভীন গোলাপের মতই ফুটে উঠেছিল? যেই প্রচার করুক, ক্ষেত্র প্রস্তুত ছিল, মানুষের মন উন্ম,খ হয়ে উঠে- ছিল। তাই এ ভবিব্যদ্বানী বিছ্বাতের মতই খেলা! করে গেল। এচিন্তা মানুষের প্রাণে এক অন্তত আশা ও প্রেরণা স্থষ্টি করে তুলল। তাই দেখতে পাই ১৮৫৭ গ্রীষ্টাব্দের সুচনা থেকেই ভারতের মানুষ যেন রুদ্ধ আবেগে দুলে দুলে উঠছে। একটা বিরাট কিছু আসছে, দুর থেকে তার অক্ফুট পদধ্বনি শোনা যাচ্ছিল । একট! বিরাট প্রচার-সংগঠন কাজ করে চলেছিল সে বিষয়ে কোনই ২৬

— পৃষ্ঠা ২২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।