শিক্ষা বিস্তারের পথ পরিত্যাগ করেন, সেজন্য সরকার পক্ষ থেকে কঠোর- ভাবে হু'সিয়ারী দেওয়া হলো । কিন্তু তিনি তাদের এই আপত্তিজনক প্রস্তাবে মাথা নোয়াতে রাজী হলেন না। ফলে তার বিরুদ্ধে এক মামল! আনা হলো।. সীমান্ত প্রদেশের আইন ব্যবস্থা ছিল সারা দেশ থেকে স্বতন্র এবং স্বেচ্ছাচারমূলক | সেখানকার বিচিত্র বিধানে এই অভিযোগে তিনি তিন বছর সশ্রম কারাদণ্ডে দণ্ডিত হলেন। এইখান. থেকেই শুরু হুল ভার জীবনের দীর্ঘ কারাবাসের পালা । এই দীর্ঘ কারা-জীবনে তাকে বন্দীর মর্যাদা দেওয়া হয় নি। এ এক ভীষণ পরীক্ষা । তখনকার দিনের সাধারণ কয়েদীদের মত কঠিন ক্লেশভে।গের মধ্য দিয়ে তাকে কারাবাসের দিনগুলি যাপন করতে হয়েছিল। অ্তান্ত সাধারণ কয়েদীদের মত তার গলায় ঝুলত লোহার হুণসলী, পায়ে বেড়ী। তাকে দিনরাত নির্জন সেলের মধ্যে আটক থাকতে হত। সাধারণ কয়েদী- দের মত তাকেও দিনে ২০ সের করে গম ভাঙ্গতে হত। এই দীর্ঘ কারাবাসের পর তাকে পেশোয়ার জেল থেকে মুভ্তি, দেওয়া হল। এ পর্যন্ত পাঠানদের মধ্যে শিক্ষ। বিস্তার ও সমাজ-সংস্কারের কাজই ছিল তার জীবনের একমাত্র ত্রত। কিন্তু সে কাজ শুরু করতে গিয়ে তিনি দেখতে পেলেন যে, বুটিশ সরকার সেই পথের প্রধান প্রতিবন্ধক হয়ে দাড়িয়ে আছে। এই বাধাকে অপসারিত করতে না পারলে পাঠান সমাজের সত্যিকার কল্য।ণ সাধন কোনমতেই সম্ভব নয়। এই কঠিন ও বাস্তব অভিজ্ঞতার মধ্য দিয়ে তার মনে রাজনৈতিক চেতনা সঞ্চার হয়ে উঠবে এটা খুবই স্বাভাবিক কথা। ১৯২১ সালে অসহযোগ ও খিলাফত আন্দোলনে সার] ভারত টলমল করে উঠেছিল। সীমান্ত প্রদেশের পাঠানরাও এই আন্দোলনের প্রভাব থেকে দুরে সরে থাকতে পারে মি। কিন্তু সংগঠনের দিক দিয়ে কি কংগ্রেস, কি খিলাফত কমিটি উভয়ই ছিল ছুর্বল। এখানে প্রধানত: আবছুল গফফার খানকে কেন্দ্র করেই এই আন্দোলন গড়ে উঠল। আবছুল গফফার খান ৬ই এপ্রিল. তারিখে ভার ব্ব-গ্রাম উত্মনজাইতে অনুষ্ঠিত এক বিরাট জনসমা- বেশের সামনে দাড়িয়ে বক্তৃতা দিয়েছিলেন । ২২৩
— পৃষ্ঠা ২১৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।