বৃটিশবিরোধী স্বাধীনতা সংগ্রামে মুসলমানদের ভুমিকা সত্যেন সেন
/ ২৪৮
📝 লেখা 📖 পিডিএফ

বিলেত যাওয়ার ব্যবস্থা পাকাপাকিভাবে স্থির হয়ে গিয়েছিল। কিন্ত, মার তাতে ভীষণ আপত্তি । তার ফলে মাতৃভ্ক্ত আবছুল গফফার খান ভার মা'র মুখের দিকে চেয়ে শেষ মুহুর্তে বিলেত যাওয়ার আকাজ্ফা ত্যাগ করলেন । এইখানেই তার ছাত্রজীবনের সমাপ্তি ॥ প্রথম বিশ্বযুদ্ধের শেষ অঙ্কে তুরস্ককে বৃটিশের অধীনতা স্বীকার করতে হয়। ফলে যুসলিম বিশ্বের ধর্মীয় জগতের কেন্দ্র খিলাফতের পতন ঘটল। তার ফলে ভারতের মুসলমানদের মধ্যে বৃটিশের বিরুদ্ধে দারুণ বিক্ষোভের সৃষ্টি হ্য়। এর মধ্য দিয়েই খিলাফত আন্দোলনের স্থ্টি হয়েছিল । এই বৃটিশ বিরোধী বিক্ষোভের প্রাথমিক প্রতিক্রিয়া হিসাবে ভারত থেকে হাজার হাজার মুসল- মান দেশ ত্যাগ করে আফগানিস্তান ও অন্থাহ্। »সলিম দেশগুলিতে গিয়ে আশ্রয় নিয়েছিলেন। তাদের বিশ্বাস ছিল এই সমস্ত মুসলিম শক্তির সাহায্য নিয়ে তারা ভারতের বুক থেকে বৃটিশ শাসন উৎখাত করতে পারবে । এই আন্দোলন হিজরত আন্দোলন নামে পরিচিত। উত্তর-পৃশ্চিম সীমান্ত এদেশ ও সিন্ধু প্রদেশে এই আন্দোলন ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছিল। সে সময় আবছুল গফফার খাঁন রাজনৈতিক চিন্তার দিক দিয়ে সচেতন ছিলেন। তাহলেও ধর্মীয় আন্দোলনের স্রোতের টানে তিনিও ভাদের সঙ্গে দেশ ছেড়ে আফগানিস্তানে চলে গিয়েছিলেন । এই হিজরত আন্দোলন ব্যর্থ হওয়ার পর দেশে ফিরে এসে নিরক্ষর পাঠান সমাজের মধ্যে শিক্ষা বিস্তারের জন্ তিনি তার সবশক্তি নিয়োগ করলেন। এই উপলক্ষে তিনি সীমান্ত প্রদেশের এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত পরিভ্রমণ করেছেন এবং ভার উদ্যোগে প্রদেশের নানা স্থানে কতগুলি বিদ্যালয় প্রতিছিত হয়েছিল । এর মধ্য দিয়েই তিনি সমগ্র প্রদে- দেশের পাঠানদের মধ্যে পরিচিত ও. জনপ্রিয়, হয়ে উঠছিলেন। অবশ্য একথা তিনি ভাবতেও পারেন নি ষে এর মধ্য দিয়েই তার ভবিষাৎ রাজ- নৈতিক জীবনৈর প্রপ্ততি চলেছে । বৃটিশ সরকারের এজেন্টরা কিন্তু তার এই শিক্ষা বিস্তারের অভিযানকে স্ুনজরে দেখতে পারেন নি। তাদের সন্দেহ ছিল যে এর মধ্যে তার রাজ- নৈ তিক আন্দোলনের উদ্দেশ্য নিহিত রয়েছে। ছিলি যাতে সাধারণের মধ্যে ২২২

— পৃষ্ঠা ২১৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।