আক্রমণকে উপেক্ষা করে বিভিন্ন প্রদেশ ও জেলায় সম্মেলনের মধ্য দিয়ে তাদের আদর্শের প্রচার কার্য চালায় । ২, খুদাই খিদমতগার-_উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশের ' পাঠানদের একচ্ছত্র নেতা আবছুল গফফার, খান-তার রাজনৈতিক জীবন শুরু করার আগে পাঠানদের মধ্যে সামাজিক সংস্কার সাধনের উদ্দেশ্য এই স্বেচ্ছাসেবক বাহিনীটিকে গড়ে তোলেন। পরে এই স্বেচ্ছাসেবক বাহিনী সীমান্ত প্রদে- শের স্বাধীনতাকামী রাজনৈতিক সংগঠনে পরিণত হয়। আবছুল গফফার খান ১৯২৯ সালে আনুষ্ঠানিকভাবে খুদাই খিদমতগার দলটির প্রতিষ্ঠা করেন এবং প্রত্যক্ষভাবে রাজনৈতিক আন্দোলনে যোগদান করেন। তার এই দলের পরিচালনায় স্বভাবতঃ ছুধর্ব যুন্ধলিপ্ন, পাঠানজাতি স্বাধীনতা সংগ্রামে আহিংসার আদর্শকে গ্রহণ করে' নিয়েছিল । এ থেকে আবছুল- গফফার খান ও তার দলের কৃতিত্বের পরিচয় পাওয়া যায় ॥ খুদাই খিদমতগার বাহি- নীর খ্যাতি শুধু ভারতেই নয়, ভারতের বাইরেও ছড়িয়ে পড়েছিল । এই দলের অনুগামীদের অসাধারণ বীরত্ব ও আত্মত্যাগের উজ্জল দৃষ্টান্ত সাধারণ- ভাবে সমগ্র ভারতবাসীর এবং বিশেষভাবে ভারতীয় মুসলমানদের কাছে প্রেরণার উৎস হয়ে দাড়িয়েছিল। আইন অমান্য আন্দোলনে একমাত্র সীমান্ত প্রদেশ থেকেই বারে! হাজার পাঠান কারাবরণ করেছিলেন ৷ ৩, অজলিস-ই-আহরর-_খুসলিম লীগ চরম প্রতিক্রিয়াশীল নীতি অব- লক্ষন করার ফলে পাঞ্জাব মুসলিম লীগ থেকে একদল কর্মী মুসলিম লীগ ত্যাগ করে ১৯২৯ সালে মওলানা হাবিবুর রহমান লুধিয়ানীর নেতৃত্বে 'মজলিস-ই- আহরর গঠন করেন। মজলিস-ই-আহরর' ভারতীয় মুসলমানদের কংগ্রেসে যোগদানের জন্ এবং কংগ্রেস কতুর্কি পরিচালিত স্বাধীনতা, সংগ্রামে অংশ গ্রহণ করার জন্য আহ্বান জানায়) তাদের এই আহ্বানে সাড়া দিয়ে হাজার হাজার মুসলমান আইন অমান্য আন্দোলনে কারাবরণ করেছিল । ১৯৪০ সালে দিল্লীতে অনুষ্ঠিত মজলিস”ই-আহররের প্রাদেশিক সম্মেলনে নিয়লিখিত প্রস্তাবটি সবসম্মতিক্রমে গৃহীত হয়। এই প্রস্তাবটি থেকে মব্- সিস-ই-আহররের আদর্শ ও লক্ষ্য পরিফারভাবে বোঝা যাবে। মজলিস-ই- আহররের এই সম্মেলন এই প্রস্তাবের ।মধ্য দিয়ে পুনরায় তার এই দৃঢ় ২১৫
— পৃষ্ঠা ২১১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।