বৃটিশবিরোধী স্বাধীনতা সংগ্রামে মুসলমানদের ভুমিকা সত্যেন সেন
/ ২৪৮
📝 লেখা 📖 পিডিএফ

স্থানীয় প্রতিষ্ঠান । কোন মুসলমান যাতে আন্দোলনে যোগ না দেয়, এইটাই ছিল তাদের প্রচার! এই প্রচার আন্দোলনের ক্ষতির কারণ হয়েছিল সে বিষয়ে সন্দেহ নেই, কিন্তু একথাটাও স্বীকার করতে হবে যে তাদের এই চেষ্টা সেদিন সম্পূর্ণভাবে সফল হয় নি। মুমলিম লীগের এই বিভ্রান্তিগূলক প্রচারণা সত্বেও একদল আদর্শনিষ্ঠ ও দুঢচিত্ত কংগ্রেনী মুসলমান শেষ পর্যন্ত আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন। শুধু তাই নয়, কংগ্রেসের বাইরেও মুসলমানদের মধ্যে মুসলিম লীগের বিরোধী কয়েকটি দল গঠিত হয়েছিল। এই দলগুলি. জাতীয়তাবাদী ও স্বাধীনতা- কামী মুসলমানদের নিয়ে গঠিত । কংগ্রেসের সঙ্গে সকল বিষয়ে পুরোপুরি একমত হতে ন পারলেও তাদের হাজার হাজার স্বেচ্ছাসেবক কংগ্রেসের উদ্ভোগে পরিচালিত এই আইন:অমান্য আন্দোলনে যোগদান করে কারাবরণ করেছিলেন। এই দলগুলির নাম ও পরিচয় সংক্ষেপে দেওয়া যাচ্ছে। ১. শ্বাশনালিস্ট মুসলিম পার্টি--১৯২৯ সালেরজুলাই মাসে এলাহাবাদে মুসলিম লীগ বিরোধী মুসলমানদের এক সভায় স্যাশনালিন্ট যুসলিম পাটি গঠিত হয়। এই পার্টি গঠনের উদ্দেশ্য ছিল ভারতের যুসলমানদের মধ্যে দেশপ্রেমিক মনোভাবের সঞ্চার করে তোলা এবং সাম্প্রদায়িকতার গণ্ডীর উধ্বে” উঠে স্বাধীনতা সংগ্রামে উদ্বুদ্ধ করা, এমন এক পরিস্থিতির স্থপ্টি করে তোলা যাতে সংখ্যাগুরু হিন্দু সম্প্রদায় সংখ্যালঘু মুসলিমদের ঘনিষ্ঠ সংস্পর্শে এসে তাদের যথার্থ মনোভাবের সঙ্গে পরিচিত হতে পারে এবং মুসলমানরা যাতে সাম্প্রদায়িকতার বিপদ সম্পর্কে সচেতন হয়ে ভারতের সকল সম্প্রদা- য়ের মানুষের সাধারণ শক্র বৃটিশ সাত্রাজ্যবাদের বিরুদ্ধে যুক্তফ্রণ্ট গঠন করহত পারে! ৷ মওলানা আবুল কালাম আজাদ, ডাঃ এম এ আনসারী এবং তোসাদ্দক আহম্মদ খান সেরোয়ানী এই পার্টির যথাক্রমে সভাপতি, কোষাধ্যক্ষ ও সম্পাদক হিসেবে নিযুক্ত হন। এই পার্টি সাইমন কমিশনের রিপোর্টের প্রতিবাদ করে এবং এর বিরোধিতা করার জন্য সার! ভারতের মুসলমানদের প্রতি আইন অমান্য আন্দোলন পরিচালনার জন্য আহ্বান জানায়! এই পার্ট মুসলমানদের জন্ত সংরক্ষিত নির্দিষ্ট সংখ্যক আসনসহ যুক্ নির্বাচন প্রথাকে সমর্থন জানায় । এই পার্টি মুসলিম লীগের বিষাক্ত ২১৪

— পৃষ্ঠা ২১০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।