কি ভুল বলা হত ? অনুরূপভাবে হিন্দু ও মুঘল যুগে বহিরাগত মুসলমান এ ব্রিটিশ আক্রমণকারীদের বিরুদ্ধে ভারতের বিভিন্ন রাজ্যের 'রাজার! যদি মিলিতভাবে সংগ্রাম করতেন, তাহলে আমরা তাকে স্বাধীনতার অংগ্রাম বলতে দ্বিধা করতাম কি? এক্ষেত্রেই বা ১৮৫৭ সালের মহাবিড্রোহকে ‘স্বাধীনতার সংগ্রাম’ নাম দিতে আপত্তি ওঠে কেন? তাছাড়া এটাও স্মরণ রাখতে হবে, শুধু রাজা, ভূস্বামী, ও যৈল্যরাই নয়, সাত্রাজ্যবাদের শাসন ও শোষণে জড়িত এৰেশের সাধারণ মান্ুমও সেদিন তাদের হৃত অধিকার পূনঃ প্রতিষ্ঠার উদ্দেশ্যে তাদের দেশকে ইংরেজদের হাত থেকে মুক্ত করার দ্রন্য বিদ্রোহের ঝাণ্ডা তুলেছিল । সর্বশেষে একটা কথা বিশেষভাবে উল্লেখ করা দরকার । বস্তুতঃপক্ষে ১৮৫৭ সালে মহাবিদ্রোহের আগে থেকেই স্বাধীনতার সংগ্রাম শুরু হয়ে গিয়েছিল । বর্তমান উত্তর প্রবেশের রায়বেরেলীর সৈয়দ আহমেদের নেতৃত্বে মুজাহিদ বাহিনী ১৮২৬ সাল থেকে অধ্ব শতাব্দীকাল ধরে ব্রিটিশের বিরুদ্ধে মে জেহাদ চালিয়ে আসছিল, তাকে অবশ্যই স্বাধীনত! সংগ্রামের সুচন! বলতে হবে । বিদেশী ইংরেজ:দর হাত থেকে দেশকে মুক্ত করাই ছিল তাদের লক্ষ্য | ভ্রিটশ কতৃক ভারত অধিকারের পর হৃত-গৌরব মুসলমানদের ব্রিটিশ বিরোধী মনে।ভাব খুবই প্রবল ছিল। মুজাহিদ বাহিনীর এই দীর্ঘায়িত সংগ্রামের মধ্যে দিয়ে তাদের সেই ত্রিটিশ বিরোধিতা আরোও বেশী প্রখর হয়ে উঠে- ছিল। এই অনুকূল পরিপকক পরিবেশেই ১৮৫৭ সালের মহাবিজ্রোহ নিস্ফোরিত হয়েছিল। মুজাহিদ বাহিনীর সেই ভ্রিটিশ ,বিরোধী সংগ্রাম এই বিদ্রোহের উপর কিছুটা প্রভাব অবশ্যই বিস্তার করেছিল । আর একথাও আমরা জানি, সদ আহমেদের অনুবতী সেই বীর যোদ্ধারা, এই বিদ্রোহে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিল। এই দুটি সংগ্রাম পৃথকভাবে গড়ে উঠলেও যে গরম্পর থেকে বিচ্ছিন্ন এমন কথাও বলা যায় না। ২৫
— পৃষ্ঠা ২১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।