ও প্রাদেশিক আইন পরিষদসন্হ ও সরকার কতৃক গঠিত যে কোন সংস্থা বর্জন করে চলবে এবং সংগ্রামের পহু! হিসাবে যেখানে প্রয়োজন মনে করবে সেখানেই আইন অমান্ত আন্দোলন, এমনকি প্রয়োজন রোধে ট্যাক্স বন্ধ আন্দোলনও পরিচালনা করবে। ১৯২৯ সালের ৩১শে ডিসেম্বর রাত্রি ১২টার নক প্রাক্কালে এই এঁতিহাসিক সিদ্ধান্ত গৃহীত হয়েছিল । অতঃপর নববর্ষের প্রভাতে হাজার হাজার লোকের বিপুল ইন্কিলাব জিন্দাবাদ ধ্বনির মধেয ন্বাধীন ভারতের ত্রিবর্ণরঞ্জিত পতাকা এই প্রথসবারের মতো উত্তোলিত হল। "এই উপলক্ষে সম্মেলন মণ্ডপে এক বিচিত্র দৃশ্য দেখা গিয়েছিল। উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ থেকে আবছুল গকফার খান এবং কয়েকশ" পাঠান কর্মী এই সম্মেলনে দর্শক হিসাবে যোগদান করেছিলেন। কংগ্রেসের আদর্শের প্রতি পুর্ণ সমর্থন থাকলেও আবছুল গধফার খান এবং তার খুদাই খিদমত- গার বাহিনী সংগঠন হিসাবে তখনও কংগ্রেসের বাইরে ছিল। পূর্ণ স্বাধী- : নতার প্রস্তাব গৃহীত “হওয়ার ফলে আনন্দের আতিশয্যে তারা উপস্থিত সবাইকে চমৎকুত করে, দলবদ্ধভাবে তাদের উপজাতীয় নাচ নাচতে শুরু করেছিল । এই উৎসাহের জোয়ারে সদ্দেলনের সভাপতি জওহরলাল নেহেরু স্থির হয়ে থাকতে পারলেন না। তিনিও তাদের সঙ্গে মিশে গিয়ে তাদের একজনের পাগড়ী মাথায় পরে সেই যৌথ ন্বত্যে যোগদান করেছিলেন । সীমান্ত প্রদেশের যে পাঠানরা আসন্ন আইন অমান্ত আন্দোলনে কংগ্রেসের সঙ্গে হাতে হাত মিলিয়ে গৌরবোজ্জল ইতিহাস রচনা করে তুলেছিল, একি তারই পূর্বাভাস? আইন অমান্য আন্দোলন শুরু হয়েছিল ১৯৩০ সালের মার্চ মাসে, কিন্ত গত কটি বছরে দেশের রাজনৈতিক পরিবেশ সম্পূর্ণ বদলে গিয়েছিল, এক দশক আগে অসহযোগ আন্দোলনের সময় হিন্দু-মুসলমান ববটিশের বিরুদ্ধে মিলিতভাবে সংগ্রাম করেছিল। কিন্তু হিন্দু-সফলসানের এই মিলনের ভিতটা ছিল একেবারেই কাচা । কংগ্রেসের লক্ষ্য ছিল স্বরাঁজলাভ, আর খিলাফত পশ্থীরা চেয়েছিল এই সংগ্রামের মধ্য দিয়ে তুরস্বের হত খিলাফত পুনঃ- প্রতিষ্ঠা করতে । এইভাবেই জোড়াতালি দিয়ে রাজনৈতিক মিলন যে সম্ভব ২১২
— পৃষ্ঠা ২০৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।