বৃটিশবিরোধী স্বাধীনতা সংগ্রামে মুসলমানদের ভুমিকা সত্যেন সেন
/ ২৪৮
📝 লেখা 📖 পিডিএফ

পাকিস্তানের ধর্ান্ধতা ও পারস্পরিক বিরোধ ূটেনের হাতে সবচেয়ে বেশী সুবিধা লাভের সুযোগ এনে দেবে । এইভাবে ভারতের বৃটিশ শাসনের অবসান হওয়া স্তেও প্রকারাস্তরে. এই দেশের উপরে ইংরেজদের শক্তি পুনঃপ্রতিষ্টিত হয়ে বসবে ।”? “তাছাড়া দেশ বিভাগের ফলে দুটি রাষ্টরই দুর্বল হয়ে পড়বে । কাজেই বাইরের কোনো শক্তি এসে আক্রমণ করলে তাকে প্রতিরোধ করা উভয়ের পক্ষে কঠিন হয়ে দাড়াবে ॥ উপরস্ত এই ছুটি পৃথক রাষ্ট্রের এশিয়ার মুসলমান রাষ্টরগুলিকে প্রয়োজনীয় সাহায্যদানের শক্তি আরও কমে যাবে। ফলে আন্তর্জাতিক ব্যাপারে তারা তাদের প্রভাব একেবারেই হারিয়ে ফেলবে ৷” হোসেন আহমদের রাজনৈতিক দৃষ্টি কতদূর গভীর ও সুদূরপ্রসারী ছিল তার উপরোক্ত মন্তব্য থেকে সে কথা স্পষ্টভাবে বোঝ! যায়। মুসলিম লীগ মুসলমান জনসাধারণের মধ্যে একথা প্রচার করে আসছিল যে, মুক্ত ভারতে মুসলমানদের স্বার্থ মারাত্মকভাবে বিপন্ন হয়ে পড়বে । মাদানি এর বিরুদ্ধে প্রতিবাদ করে বলেছিলেন, এই. আশঙ্কা নিতান্তই কাল্পনিক ও অতিরঞ্জিত। তিনি স্পষ্টভাবে দেখিয়েছিলেন যে, কংগ্রেস, উলেমাদের, সাথে একমত হয়ে স্বার্ধীন ভারতের যে খসড়া-গঠনভগ্র প্রণয়ন করেছে ,তাতে যে কোন যুক্তি সম্পন্ন লোক এ বিষয়ে সু-নিশ্চিত হবে যে তাঁর মধ্যে মুসলমানদের ধর্মীয়, সাংস্কৃতিক ও রাজনৈতিক অধিকার রক্ষার সুযোগ রয়েছে। তার মতে পাকিস্তান গঠনের ফলে যে: সমত্ত বিপদের আশঙ্কা দেখা দেবে তার তুলনায় মুক্ত ভারত মুসলমানদের স্বার্থের পক্ষে অনেক বেশী অনুকূল । ছর্ভাগ্যক্রমে ভার এই সমস্ত যুজিপুর্ণ কথা তখনকার দিনের ভাবাবেগ ও ভ্রান্ত সংস্কারের বস্যাকে ঠেকিয়ে রাখতে পারল না । দেওবন্দের উলেমারা যার! স্বাধীনতা সংগ্রামে বিশিষ্ট ভূমিক! গ্রহণ করে- ছিলেন, তারা জমিয়তুল উলেম! প্রতিষ্ঠানটির স্বাতদ্য বাঁচিয়ে রাখতে চেষ্টা করেছিলেন। এই প্রতিষ্ঠানটি এই উদ্দেশ্যে গঠিত হয়েছিল যে, ভারতের বিশিষ্ট উলেমারা যেন ধর্মীয় ও রাজনৈতিক ব্যাপারে তাদের মতামত গঠন করে তুলতে পারেন। মাহমুদ আল হাসান-ছিলেন এই প্রতিষ্ঠানের প্রথম প্রেসিডেন্ট। দিল্লীতে অনুচিত জমিয়তুল উলৈমা জন্মেলনে তিনি

— পৃষ্ঠা ২০৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।